IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীদের জন্য ৬ নির্দেশনা

ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীদের জন্য ৬ নির্দেশনা

ছবি: সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী ৩ আগস্ট শাহবাগে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক ছাত্র সমাবেশ ঘিরে নেতাকর্মীদের জন্য ৬ দফা নির্দেশনা জারি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এই নির্দেশনায় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

নির্দেশনাগুলো হলো—

এক. সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড বহন করা যাবে না।

দুই. কেন্দ্রীয়ভাবে নির্ধারিত স্থানে প্রতিটি ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে থাকতে হবে।

তিন. কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালের মধ্যবর্তী গলি হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহনের চলাচলে সহযোগিতা নিশ্চিত করতে হবে।

চার. সমাবেশের দিন কোনো ইউনিটের যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না।

পাঁচ. কোনো ব্যক্তি বা ইউনিট আলাদা শোডাউন বা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করতে পারবে না।
ছয়. সমাবেশ শেষে নির্ধারিত স্থানের চারপাশ পরিষ্কার করে শৃঙ্খলাভাবে স্থান ত্যাগ করতে হবে।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সুশৃঙ্খলভাবে সফল সমাবেশ আয়োজনের জন্য এই নির্দেশনাগুলো কঠোরভাবে মানতে হবে।

ছাত্রদল সূত্রে জানা গেছে, শাহবাগে আয়োজিত এই সমাবেশে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31