IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> পত্নীতলা উপজেলা বিএনপির পরিচিতি ও মতবিনিময় সভা

পত্নীতলা উপজেলা বিএনপির পরিচিতি ও মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক,পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় পত্নীতলা উপজেলা বিএনপি’র নব নির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ আগস্ট) বিকালে নজিপুর সরদার পাড়া মোড়ে দলীয় কার্যালয় জিয়া ভবনে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ৪৭ নওগাঁ -২ আসনের সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা, প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আক্কাস আলী।

উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার, পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান ।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টুসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ ।

এ সময় নয়া কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথি নতুন কমিটির নেতৃবৃন্দকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

উল্লেখ্য,গত ১৪ এপ্রিল দীর্ঘ ১১ বছর পর
নওগাঁর পত্নীতলায় উপজেলা বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। পরে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।

এ নময় প্রধান অতিথি বলেন “দলের মধ্যে কোন দলাদলি ষড়যন্ত্র চলবে না সবাই মিলে মিশে কাজ করতে, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সঠিক ভাবে পালন না করলে ৩ মিটিং পরে তাকে বহিষ্কার করে ঐ এলাকার যে কর্মমুখর তাকে দায়িত্ব দেওয়া হবে। জেলা বিএনপির সম্মেলনে এবং দলকে সুসংগঠিত করতে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এ সময় তিনি শহীদ জিযার উক্তি বলেন ” ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় “

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31