IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> তারাগঞ্জ বিএনপি’র কমিটি গঠন সভাপতি সিরাজুল সম্পাদক শিপু

তারাগঞ্জ বিএনপি’র কমিটি গঠন সভাপতি সিরাজুল সম্পাদক শিপু

ধূমকেতু প্রতিবেদক,তারাগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার দ্বি-বার্ষিক কমিটির নির্বাচন দিনভর অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৭ টায় ভোট গণনা শেষে সিরাজুল ইসলামকে সভাপতি ও মেহেদী হাসান শিপুকে সাধারণ সম্পাদক এবং মাহবুবার রহমান ও কোবায়েদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। জানা গেছে, শনিবার তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল এন্ড কলেজ মাঠে দলটির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক পদে ৩ জন করে মোট আটজন প্রার্থী অংশ নেন।

সম্মেলন ঘিরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, সদস্য এডভোকেট আফতাব উদ্দিন।‎

পরে কাউন্সিলে অংশ নেয়া প্রার্থীদের মার্কায় ৩৫৫ জনের মধ্যে ৩৫৩ জন ভোটার ভোট দেন। বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। শান্ত পরিবেশে প্রশাসনের সহায়তায় পরে রাত সাড়ে ৭ টার দিকে ফলাফল ঘোষণা হয়। ‎ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ১৮২ ভোট পেয়ে সিরাজুল ইসলাম নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দী অ্যাডভোকেট মাকদুম আলম পেয়েছেন ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন মেহেদী হাসান শিপু। নিকটতম প্রতিদ্বন্দী গোলাম কিবরিয়া পেয়েছেন ১১৬ ভোট। মাহবুবার রহমান পেয়েছেন ২১৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দী কোবায়েদ হোসেন ১৯০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোনাউল্লাহ সরকার পেয়েছেন ১৫৫ ভোট। ‎

নব নির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু বলেন, দীর্ঘ ১০ বছর পর নেতাকর্মীরা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন করতে পেরেছেন। এতে তৃণমূলের মধ্যে নতুন করে প্রাণ ফিরে এসেছে। এতে সাংগঠনিক গতিও বাড়বে।

সভাপতি সিরাজুল ইসলাম বলেন, আজ আমাদের প্রবীণদের নেতৃত্ব দেয়ার দিন এসেছে। সরকার গঠন হলে দেশের সকল অন্যায় ও উন্নয়নে আমরা অংশীদার হয়ে থাকবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31