IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির কমিটিতে আ.লীগ-জাসদ: বঞ্চিত হচ্ছেন ত্যাগী নেতা-কর্মীরা

কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির কমিটিতে আ.লীগ-জাসদ: বঞ্চিত হচ্ছেন ত্যাগী নেতা-কর্মীরা

বিএনপির মনোগ্রাম

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির বিভিন্ন কমিটি গঠনে ত্যাগীদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) লোকজনকে দলে ভেড়ানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। খোদ উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান আলী এমন অভিযোগ করেছেন।

নেতা-কর্মীরা বলছেন, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ ও জাসদের নেতা-কর্মীরা রাতারাতি বিএনপি হয়ে গেছেন। একটি ওয়ার্ডেই বিএনপির কাউন্সিলর করা হয় ৭২২ জনকে। যদিও আপত্তির মুখে পরে সংশোধন করে তা হয়ে দাঁড়ায় ৬১৯ জন। অথচ সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ওয়ার্ডে বিএনপি ভোট পেয়েছিল মাত্র ১৯৯টি। আরেক ওয়ার্ডে ৯৬টি ভোট পেলেও এখন সেখানে দলের কাউন্সিলর ৫৫০ জন। এমন কাউন্সিলরদের ভোটেই নির্বাচিত হচ্ছেন বিএনপির বিভিন্ন কমিটির সভাপতি-সম্পাদক। বঞ্চিত হচ্ছেন দীর্ঘদিন ধরে বিএনপি করা নেতা-কর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, দলীয় সংস্কারের অংশ হিসাবে তৃনমূল বিএনপিকে আরো গতিশীল ও শক্তিশালী করতে বিএনপির উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পৌর, ইউনিয়ন কমিটিসহ বাহিরচর ইউনিয়ন, চাঁদগ্রাম ইউনিয়ন,বাহাদুরপুর ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি ইতোমধ্যে গঠন করা হয়েছে। জুনিয়াদহ,মোকারিমপুর ও ধরমপুর ইউনিয়নেরও প্রায় সকল ওয়ার্ডে কমিটি হয়েছে।

তবে স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ রয়েছে, একটি পক্ষ উপজেলা বিএনপির কমিটিতে একচ্ছত্র আধিপত্যে ধরে রাখতে কৌশলগত কারণে আওয়ামীলীগ-জাসদের নেতাকর্মীদের দলে ভিড়িয়ে কাউন্সিলর বানানো হয়েছে। বাদ দেওয়া হয় ত্যাগী কর্মীদের। আবার ত্যাগী, নির্যার্তিত নেতারা সভাপতি-সম্পাদকের পদে প্রার্থী হলেও হারিয়ে দেওয়া হচ্ছে। অনেক জায়গায় অবস্থা বুঝে নির্বাচন থেকেও সরে দাঁড়ানোর ঘটনাও রয়েছে।

ধরমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের নির্বাচনে সভাপতি প্রার্থী ছিলেন সাদ আহমেদ সাদেক। নির্বাচনের একদিন আগেই তিনি প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

তিনি বলেন, এই ওয়ার্ডে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ভোট পেয়েছিলেন মাত্র ১৯৯টি। অথচ এখন ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর ৭২২ জন। আওয়ামী লীগ ও জাসদের দোসরাই এখন বিএনপির নেতা। তার অভিযোগ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যে দুইজন প্রার্থী হয়েছিলেন তারা প্রকাশ্যে আওয়ামী লীগ ও জাসদের ভোট করেছেন। যদিও এমন অভিযোগের ভিত্তিতে দল থেকে সাধারণ সম্পাদক পদে মাসুদকে আর মনোনয়নপত্র তুলতে দেওয়া হয়নি।

আওয়ামী লীগের ১৬ বছরের দুঃশাসনের সময়ে সব থেকে বেশী নির্যাতিত বিএনপির নেতা আলী হোসেন। সম্প্রতি ধরমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী হয়েছিলেন। তাকেও নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়েছে।

তিনি বলেন,কৌশল খাটিয়ে আওয়ামী লীগ-জাসদকে পূর্নবাসন করা হচ্ছে। এই ইউনিয়নে বিএনপি ভোট পেয়েছিল ৯৬টি। অথচ এখন বিএনপির কাউন্সিলর ৫৫০ জন। ভূয়া ভোটার লিস্ট বারবার সংশোধনের জন্য বলেও কাজ না হলে তিনি ভোট বর্জন করেন। স্থানীয় বিএনপির বহু নেতা ওয়ার্ড কাউন্সিলে ভোটের বিষয়টিকে হাস্যকর ও প্রহসনের বলে উল্লেখ করেছেন।

নাম প্রকাশ না করা শর্তে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির এক নেতা বলেন, খুবই দুঃখজনক ব্যাপার। যেই আওয়ামীলীগ আর জাসদ ১৬ বছর আমাদের বিছানায় থাকতে দিল না। ঘর ছাড়া করলো। অসংখ্য গায়েবী মামলা দিয়ে নাস্তানাবুদ করলো। এখন তাদের সাথেই রাজনীতি করতে হচ্ছে। এক টেবিলে বসতে হচ্ছে। চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন নাকে খত দিয়ে বিএনপি ছেড়ে আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় হয়েছিল। বিএনপির বিরুদ্ধে সকল স্থানীয় ভোটে অংশ নিয়ে রাজত্ব করেছিল। সেই এখন বিএনপির বড় নেতা। শুনছি,সেই নেতা নাকি এবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। সেই কৌশলেই ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলো তাদের মনোনীত করে সাজাচ্ছেন।

এ বিষয়ে ক্ষোভ নিয়ে ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান আলী বলেন,অভিযোগ শতভাগ সত্য। আওয়ামী লীগ-জাসদকে নিয়েই বিএনপির বিভিন্ন পর্যায়ের কমিটির সম্মেলন হচ্ছে। বিষয়টি নিয়ে আমি বিরোধীতা করলেও একটি পক্ষের দাপটে পেরে উঠি নাই। জেলা কমিটিকে অভিযোগ দিলেও তারা তেমন কোন ব্যবস্থা নেইনি।

এ বিষয়ে জানতে ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড তৌহিদুল ইসলাম আলমের মুঠোফোনে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

তবে এমন অভিযোগ অস্বীকার করে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আওয়ামী লীগ কিংবা জাসদের কমিটিতে আছে এমন কেউ বিএনপির কোন কমিটিতে নেই। এমনটা হতে পারে বিভিন্ন সময়ে বিগত সময়ে আ.লীগ-জাসদের নেতাদের সাথে ছবি আছে এমন কেউ থাকতে পারে। তাছাড়া দুই পক্ষের তালিকা যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন।l

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31