IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> কল্যাণমুখী রাষ্ট্র গঠনে এটাই সময় গোবিন্দপাড়ায় গণসংযোগে-ডাঃ আব্দুল বারী

কল্যাণমুখী রাষ্ট্র গঠনে এটাই সময় গোবিন্দপাড়ায় গণসংযোগে-ডাঃ আব্দুল বারী

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় নিয়মিত গনসংযোগ কর্মসূচি করে যাচ্ছেন রাজশাহী ৪ (বাগমারা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ মোঃ আব্দুল বারী।তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নে গনসংযোগ করেন তিনি।

উপজেলা সদর ভবানীগঞ্জ থেকে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে বিশাল শোডাউনের মাধ্যমে গোবিন্দপাড়া ইউনিয়নের দামনাস বাজারে উপস্থিত হন ডাঃ আব্দুল বারী। সেখানে স্থানীয় বাসিন্দা, বাজারের ব্যবসায়ী ও দামনাস হাটে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি নিজের জন্য দোয়া ও সমর্থন চান তাদের কাছে। তিনি বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে এটাই সময়। আপনাদের সহযোগিতা ও সমর্থনে আমরা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ নিরাপদে থাকবে এবং শান্তিতে ঘুমাবে। নির্বাচিত হলে তিনি বাগমারার তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও তারা যেন স্বাবলম্বী হতে পারে সেদিকে বিশেষ গুরুত্ব দিবেন বলে উল্লেখ করেন। এছাড়াও তিনি আরো বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের মতো অপরাধ কঠোর হাতে দমন করার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

কোন পূর্ব ঘোষণা ছাড়াই দামনাস বাজারে ডাঃ আব্দুল বারীর উপস্থিতি সেখানে ব্যাপক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসায় সিক্ত হন তিনি। ডাঃ আব্দুল বারী বাগমারার একটি সুপরিচিত মুখ। চিকিৎসাসেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে বাগমারায় ব্যপক পরিচিত ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তিনি।যা আগামী নির্বাচনে তাকে অন্য প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রাখবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

গনসংযোগে ডাঃ আব্দুল বারীর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার আমীর আশরাফুল ইসলাম আশিক, সেক্রেটারি রফিকুল ইসলাম, গোবিন্দগড়া ইউনিয়ন জামায়াতের আমীর বাবুল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বাগমারার বিভিন্ন এলকার জনসাধারণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31