IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাঘায় বন্যা দুর্গত এলাকায় বিএনপির মানবিক সহায়তার খাবার বিতরণ

বাঘায় বন্যা দুর্গত এলাকায় বিএনপির মানবিক সহায়তার খাবার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : রাজশাহীর বাঘায় বন্যায় দুর্গত আক্রান্ত মানুষের পাশে দাড়িয়েছে বিএনপি। বৃহসপতিবার(১৪-০৮-২০২৫)চকরাজাপুর ইউনিয়নের পানিবন্দী ৩টি গ্রামের ৫০০পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনায় রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার-এর খাদ্য সহায়তার শুকনা খাবার ও স্যালাইন প্রদান করা হয়।

মানবিক সহায়তা প্রদানকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ বলেন,আমাদের নেতা তারেক রহমান একজন মানবিক নেতা। তার নির্দেশনায় বণ্যায় আক্রান্ত মানুষকে আগামীতে মানিবক সহায়তা দেওয়া হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন,স্থানীয়ভাবে ও কেন্দ্রীয়ভাবে বণ্যা দুর্গত এলাকার মানুষের পাশে সবসময় থাকবে বিএনপি-ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠন। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন বলেন,দেশের বিভিন্ন জেলা-উপজেলার যেসব এলাকার মানুষ বণ্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে সেখানেই মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।
পরে তারাসহ মানবিক সহায়তার শুকনা খাবার ও স্যালাইন তুলে দেন- কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক রিয়াজ হোসেন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, গড়াগড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ করিম টিপু সরকার, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদার।

প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, চকরাজাপুর ইউনিয়নের ৬টি গ্রাম- পলাশী ফতেপুর, কালিদাসখালী ,আতারপাড়া,চৌমাদিয়া, দিয়াড়কাদিরপুর,লক্ষীনগর ও গড়গড়ি ইউনিয়নের ৪টি গ্রাম- কড়ারি নওশারা,খানপুর গুচ্ছগ্রাম, আশরাফপুর এবং খানপুর নীচ পাড়াসহ আক্রান্ত এলাকার ১০ গ্রামের মোট জনসংখ্যা ৮ হাজার। এর মধ্যে পানিবন্দী ২ হাজার ৪০০পরিবার।

পলাশিফতেপুর গ্রামের রুনিয়া খাতুন জানান গো খাদ্যের সংকটে অনেকে কাঁচা ধান কেটে গরুকে খাওয়াচ্ছেন। যাদের ঘরে পানি গিয়েছে,তারা মাচা করে থাকছেন আর অন্য জায়গায় রান্না করে আনছেন।

গত ৫দিনের বন্যায় ইউনিয়নটির প্রায় ১৭০০শ বিঘা জমির আবাদি ফসলসহ গোচরণভূমি ও রাস্তাঘাট বণ্যার পানিতে তলিয়ে গেছে। পদ্মার ভাঙনের ঝুঁকিতেও রয়েছে, চকরাজাপুর উচ্চ বিদ্যালয়সহ এর চারপাশে ৫০টি পরিবার ।
চকরাজাপুর ইউনিয়নের পলাশিফতেপুর উচ্চ বিদ্যালয় ও চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ে ৮দিনের ছটি ঘোষনা করা হয়েছে। লক্ষ্মীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেড়ার অর্ধেক পানিতে ডুবে গেছে।

ইউনিয়নটির বিএনপির সাধারন সম্পাদক জগলু শিকদার বলেন, বণ্যার সাথে কোথাও কোথাও ভাঙনও দেখা দিয়েছে। বণ্যা কবলিত মানুষকে পোঁকা মাকড়ের সাথে বসবাস করতে হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে অনেক ঘর-বাড়ি ডুবে যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31