IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> তানোরে বেগম জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের নিয়ে তারেকের দোয়া মাহফিল

তানোরে বেগম জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের নিয়ে তারেকের দোয়া মাহফিল

ধূমকেতু প্রতিবেদক, তানোর : বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী আপোষ হীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীর তানোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালের দিকে তানোর পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে চাপড়া এতিম খানার হলরুমে এতিম শিশুদের নিয়ে আলোচনা সভা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-১ (তানোর -গোদাগাড়ী) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক এডভোকেট সুলতানুল ইসলাম তারেক।

তিনি বলেন, বেগম জিয়া ছিলেন আপোষ হীন নেত্রী। তার উপর ফ্যাসিস্ট হাসিনা এমন কোন নির্যাতন নেই যা করেনি। স্মৃতি বিজড়ীত সেনা কল্যানের বাড়ি থেকে কিভাবে বের করে দেয়া হয়েছিল সেটা দেখে দেশবাসীসহ বিশ্ব বিবেক কেঁদেছিল। তাকে গণতন্ত্রের মা বলা হয়। কারন এই গণতন্ত্রের জন্য জীবন বাজি রেখেছিলেন তিনি। কোন আপোষ করেননি। কত মিথ্যা মামলা হামলার স্বীকার হয়েও স্বৈরাচারদের সাথে আপোষ করেননি। তার জন্মদিন টাও পালন করতে দেয়া হতনা। এই জন্মদিন নিয়েও মহান সংসদে ফ্যাসিস্টরা কত নোংরা ভাষা প্রয়োগ করে বক্তব্য দিত, যা ছিল বেদনাদায়ক। আজ তারাই পালিয়েছে। আর আপোষ হীন গণতন্ত্রের মা দেশেই আছেন। এটাই চেয়ারপার্সনের আদর্শ। এদেশ তার ঠিকানা এটা তিনি বারবার বলেছেন। আমরা তার রোগ মুক্তি কামনা করি।

আমি এই আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।

পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহাফিজুর রহমান মাহফুজের সঞ্চালনায় বিশেষ অতিথির ছিলেন, উপজেলা তাতী দলের সভাপতি বদের আলী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান আতিক, পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আমিনুর রহমান রানা, ওয়ার্ড বিএনপি নেতা ওবাইদুর রহমান, ওয়ার্ড যুবদলের নেতা বজলুর রহমান, এলাহি শাহ, জিয়াউর রহমান প্রমুখ।

শেষে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের নিয়ে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান। এসময় উপজেলা ও পৌরসভার তৃনমুলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তানোর কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে ছাঁদ ঢালাইয়ের কাজোর শুভ উদ্বোধন করেন এডভোকেট সুলতানুল ইসলাম তারেক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31