ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে পুঠিয়ায় দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) মাগরিবের নামাজের পর পুঠিয়া পৌর সাবেক মেয়র আল মামুন খানের অফিসে এক বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়ার সাবেক মেয়র আল মামুন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আসাদুল ইসলাম আশা, বিশেষ অতিথি মাজেদুল ইসলাম বাচ্চু।
এছাড়া উপস্থিত ছিলেন, অধ্যাপক নাজমুল ইসলাম শাহাদাত হোসেন জুয়েল , আব্দুল হান্নান,সাইদুর রহমান, খলিলুল রহমান, আলী হোসেন দ্বীপ, মো: মারুফ এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


