IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রেদোয়ান আফ্রিদীর (২৩) ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গুরুত্বর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠের পিছন গেটে এ হামলার ঘটনা ঘটে।

আহত রেদোয়ান আফ্রিদী কুষ্টিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের (সন্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারি কলেজ শাখার সাবেক সদস্য সচিব।

তার সমর্থকদের দাবি, কলেজ হোস্টেলের আধিপত্য বিস্তার নিয়ে প্রতিবাদ করায় ছাত্রদলের নেতাকর্মীরা রেদোয়ানকে মারপিট করেছে।

কুষ্টিয়া জেলা ছাত্র সংসদের মূখ্য সংগঠক সুজন মাহমুদ বলেন, “১ মাস আগে কুষ্টিয়া সরকারি কলেজ হোস্টেলে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ঝামেলা হচ্ছিল। হলের মধ্যে এই রকম মব সৃষ্টির প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা অনশন করেন। অনশনের নেতৃত্ব দেয় আফ্রিদী।”

তিনি বলেন, “এর আগেও আফ্রিদীর ওপর হামলার চেষ্টা চালিয়েছিল ছাত্রদল। তখন পুলিশ চলে আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এরই জেরে মঙ্গলবার সন্ধ্যার দিকে আফ্রিদীকে একা পেয়ে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ মাঠের পিছনের পকেট গেটে হামলা চালিয়ে বেধড়ক মারপিট করেছে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, “মাথায় ও বুকে আঘাত করা হয়েছে। সিটিস্ক্যান করতে বলা হয়েছে। রির্পোট আসলে বাকিটা বলা যাবে।”

এ বিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি বলেন, “এ ঘটনায় জড়িত ব্যক্তি যে দলেরই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সন্ত্রাসী কার্যকলাপ ও মব সৃষ্টির প্রবণতাকে বিশ্বাস করে না।”

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, “আমি হাসপাতালেই আছি। বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31