IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাঘায় বন্যা কবলিত এলাকায় বিএনপি নেতা মানিক খানের খাদ্য সামগ্রী বিতরণ

বাঘায় বন্যা কবলিত এলাকায় বিএনপি নেতা মানিক খানের খাদ্য সামগ্রী বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘার পদ্মার চরাঞ্চলে বন্যায় আক্রান্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র রাজশাহী জেলা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক । নেতা কর্মীদের নিয়ে খাদ্য সামগ্রী বিতরণকালে বন্যাদুর্গত এলাকার মানুষের খোঁজ খবর নেন মানিক খান।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মনোনয়ন প্রত্যাশী মানিক খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনায় মানবিক সহায়তা হিসেবে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করছেন। বিএনপির সবসময় মানুষের পাশে ছিল আগামীতেও থাকবে।

তিনি বলেন,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন গন মানুষের নেতা। তিনি গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়ে গেছেন। তার সহধর্মিনী বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গনতন্ত্র রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। বিগত বছরে ফ্যাসিস্ট সরকার গনতন্ত্র হরন করেছে।

গনততন্ত্র রক্ষায়, তারুন্যের অহংকার তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তাই ভেদাভেদ ভূলে দেশের স্বার্থে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান।

বুধবার(২০-০৮-২০২৫) দুপুরে চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর, কালিদাসখালী ,আতারপাড়া,চৌমাদিয়া, দিয়াড়কাদিরপুর,লক্ষীনগর ও গড়গড়ি ইউনিয়নের- কড়ারি নওশারা, আশরাফপুর ও খানপুর নীচ পাড়া এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহামুদুর রহমান সোহেল, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও দফতর সম্পাদক সাইফুল ইসলাম নান্নু, বাঘা পৌর সভার সাবেক প্যানেল মেয়র রোকনুজ্জামান মিঠু, হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালিব, ফারুক খান,সাবেক ছাত্র নেতা সাহাবাজ আলী, ইউনিয়নের ওয়ার্ড বিএনপির নেতা ও সংরক্ষিত ওয়ার্ডের নারি সদস্য রানুয়ারা খাতুনসহ বিএনপির সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।

প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, চকরাজাপুর ইউনিয়নের ৬টি গ্রাম- ও গড়গড়ি ইউনিয়নের ৪টি গ্রামসহ মোট ৮ হাজার জনসংখ্যার মধ্যে পানিবন্দী হয়ে পড়ে ২ হাজার ৪০০পরিবার।

বন্যায় ইউনিয়নটির প্রায় ১৭০০শ বিঘা জমির আবাদি ফসলসহ গোচরণভূমি ও রাস্তাঘাট বণ্যার পানিতে তলিয়ে গেছে। লক্ষ্মীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বেড়ার অর্ধেক পানিতে ডুবে যায়। পদ্মার ভাঙনের ঝুঁকিতে পড়ে, চকরাজাপুর উচ্চ বিদ্যালয়সহ এর চারপাশে ৫০টি পরিবার ।

উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান বলেন, উপজেলার প্রায় শতাধিক হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার বলেন, সরকারিভাবে মানবিক সহায়তার চাল ও শুকনা খাবার বিতরণ অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31