IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাঘায় বন্যা দুর্গত এলাকায় বিএনপি নেতা উজ্জল-এর মানবিক সহায়তা প্রদান

বাঘায় বন্যা দুর্গত এলাকায় বিএনপি নেতা উজ্জল-এর মানবিক সহায়তা প্রদান

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে বন্যায় আক্রান্ত মানুষকে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ করেছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক ,জেলা যুবদলের সাবেক নেতা আনোয়ার হোসেন উজ্জ্বল। নেতা কর্মীদের নিয়ে মানবিক সহায়তা প্রদানকালে বন্যায় আক্রান্ত মানুষের খোঁজ খবর নেন উজ্জল।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মনোনয়ন প্রত্যাশী উজ্জল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের পরবর্তী সময়ে বিএনপির চেয়ারপারসন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেমনটি সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা ভাবেন, তেমনিভাবেই তারুন্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সব সময় সাধারণ মানুষের কথা ভাবেন বলেই দুর্যোগ মূহুর্তে সাধারন মানুষের পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনায় আমরা বন্যাদুর্গত এলাকার মানুষকে সহায়তা দিতে এসেছি। সহায়তার পরিমান যাই হোক না কেন,এটাই শেষ না। বিএনপি আগেও মানুষের পাশে ছিল আগামীতেও থাকবে। ফ্যাসিস্ট সরকারের হরন করা গনতন্ত্রের জন্য বিএনপি দীর্ঘ বছর ধরে লড়াই সংগ্রাম করে আসছে দেশের মানুষের কল্যাণের জন্য।

আগামী নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বাঘা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সহকারি অধ্যাপক(অবঃ) জাহাঙ্গীর হোসেন বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। তার নের্তৃত্বেই দেশের উন্নয়নসহ জনগনের আশা আকঙ্খা পূরণ হবে।

বৃহস্পতিবার (২১-০৮-২০২৫) দুপুর ১২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া, আতাড়পাড়া , কালিদাসখালী , দিয়াড়কাদিরপুর,লক্ষীনগর ও গড়গড়ি ইউনিয়নের- কড়ারি নওশারা, আশরাফপুর ও খানপুর নীচ পাড়া এলাকার ৮০০শ’ পরিবারের প্রত্যেককে মানবিক সহায়তা হিসেবে ৫কেজি করে চাল বিতরন করা হয়।

আতারপাড়া গ্রামের আনজুরা বেওয়া ও রুপচেহারা বেওয়া জানান, এবারের বন্যায় তারাসহ গ্রামের অনেকেই পানিবন্দী ছিলেন। এলাকায় কাজ নেই। দুর্বিসহ জীবন যাপনের এই সময়ে পাশে দাঁড়িয়ে যে সহায়তা করছেন,তাতে অনেক উপকার হলো।

উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ পাশা, সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জীবন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জহুরুল হক, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আল মামুন, বাঘা থানা বিএনপির সাবেক সদস্য সচিব আশা-ফু-উদ-দৌলা, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন পলাশ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম, নাসির উদ্দীন, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক এনামুল হক, জাতীয়তাবাদী সংগ্রামী দলের নেতা মওদুদ আহমেদ মধু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম স্বপন, বিএনপি নেতা- মুজিবুর রহমান জুয়েল, হিটলার মন্ডল, শাহিনুর রহমান বিপ্লব,আরিফ আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবু সায়েম রাজিব, জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিক ইকবাল হিমেল, ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেন, চপল মন্ডলসহ উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31