IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বিএনপির ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সেগুনবাগিচার বাসার সামনে অবস্থান

বিএনপির ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সেগুনবাগিচার বাসার সামনে অবস্থান

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে সোমবার (২৫ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়েছে একদল মানুষ। তারা কনকর্ড টাওয়ারের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বিতর্কিত মন্তব্যের পর বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছিল। এর পরই সকালে কয়েকজন লোক তার বাসার সামনে এসে গ্রেপ্তারের দাবি জানাতে অবস্থান নেয়।

পুলিশ জানিয়েছে, জুলাই আন্দোলনে অংশ নেওয়া কিছু লোক এসময় সেখানে জড়ো হয়। তারা বলেন, ফজলুর রহমান বিপ্লবীদের “রাজাকারের বাচ্চা” বলে অপমান করেছেন, তাদের কালো শক্তি হিসেবে অভিহিত করেছেন এবং তাদের আন্দোলনকে অভিনয় বলে মন্তব্য করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র আন্দোলনকারী বলেন, “আমাদের দাবি হচ্ছে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা সুশীলভাবে আন্দোলন করছি, প্যাসিভভাবে আন্দোলন করছি। কিন্তু মনে হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকার আমাদের সুশীল আন্দোলনের মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছেন। এরপর থেকে আর কোনো মিনমিন করা আন্দোলন হবে না।”

তিনি আরও বলেন, “আজ যেমন আমরা তার বাসার সামনে চোখে চোখ রেখে কথা বলছি, ভবিষ্যতে যে কেউ যদি ২৪ এর আন্দোলনকে খাটো করে, তাদের সঙ্গেও একইভাবে সামনাসামনি হবে।”

ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে জুলাই আন্দোলনে জড়িত কিছু লোক ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদের সঙ্গে কথা বলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31