IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বিজয়নগরে ‘হুলিয়া মিছিল’, জাপা কার্যালয় ঘিরে উত্তেজনা

বিজয়নগরে ‘হুলিয়া মিছিল’, জাপা কার্যালয় ঘিরে উত্তেজনা

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কার্যালয় ঘিরে ফের উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার দুপুরে জুলাই মঞ্চের মিছিলকে কেন্দ্র করে পুলিশ মোতায়েন বাড়ানো হয়। শুক্রবার রাতে নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় উত্তাপ আরও বেড়েছে।

শনিবার সকাল থেকেই কাকরাইলের জাতীয় পার্টির কার্যালয়ের আশপাশে শতাধিক পুলিশ মোতায়েন থাকে। দুপুর ৩টার দিকে জুলাই মঞ্চের প্রায় ২০–২৫ জন নেতাকর্মী বারবার মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে বিজয়নগর নাইটিঙ্গেল মোড়ের দিকে যান। তাদের ব্যানারে লেখা ছিল— “জাতীয় পার্টিসহ বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রুদের বিরুদ্ধে হুলিয়া মিছিল।”

মিছিল থেকে তারা স্লোগান দেন— “নূর ভাইয়ের উপর হামলা কেন, প্রশাসন বিচার চাই।” এসময় পুলিশকে সতর্ক অবস্থানে দেখা যায়। রমনা মডেল থানার ওসি (অপারেশন) আতিকুল ইসলাম খন্দকার বলেন, “সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য আমরা সতর্ক আছি।”

জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীকে কার্যালয়ের ভেতরে অবস্থান করতে দেখা গেলেও পুলিশ কাউকে বাইরে দাঁড়াতে দিচ্ছিল না। দলের কয়েকজন নেতাকে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কথা বলতে রাজি হননি।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মশাল মিছিল করেন। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের লাঠিপেটা করে।

এ ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার ওপর হামলার ঘটনায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল নিন্দা জানিয়েছে। শুক্রবার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে নুরের দলীয় কর্মী ও শিক্ষার্থীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31