ধূমকেতু প্রতিবেদক : নগরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান ওয়াকিল’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য নকির উদ্দিন, দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক ও ঝালুকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান আয়নাল, দুর্গাপুর থানা বিএনপির প্রচার সম্পাদক জিল্লুর রহমান, প্রবীন বিএনপি নেতা তাজিমুদ্দিন ও নজের আলী, পারিলা ইউনিয়ন যুবদল সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলাম, কৃষকদল নেতা শফিকুল ইসলাম, জাহানাবাদ ইউনিয়ন যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, জেলা ছাত্রদল সাবেক সহসভাপতি আব্দুল হামিদ সরকার, মোহনপুর উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম আহবায়ক মামুন আর রশিদ, বেলপুকুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ।


