ধূমকেতু প্রতিবেদক, গাইবান্ধা : রাজশাহী পবার পারিলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে চক পারিলা প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।
প্রবীন বিএনপি নেতা ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান ওয়াকিল। রাজশাহী জজ কোর্ট এডভোকেট কমিশনার অতিরিক্ত পিপি এ্যাড. মোঃ রজব আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাড. মাইনুল আহাসান পান্না।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য নকির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা শাহাবুল ইসলাম, পেস ইমান বদীউজ্জামান, দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক ও ঝালুকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান আয়নাল।
উপস্থিত ছিলেন দুর্গাপুর থানা বিএনপির প্রচার সম্পাদক জিল্লুর রহমান, প্রবীন বিএনপি নেতা তাজিমুদ্দিন ও নজের আলী, পারিলা ইউনিয়ন যুবদল সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলাম, কৃষকদল নেতা শফিকুল ইসলাম, জাহানাবাদ ইউনিয়ন যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, জেলা ছাত্রদল সাবেক সহসভাপতি আব্দুল হামিদ সরকার,মোহনপুর উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম আহবায়ক মামুন আর রশিদ, বেলপুকুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ।


