IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> মহাদেবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করণ ও তাল গাছ রোপণ

মহাদেবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করণ ও তাল গাছ রোপণ

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে ব্যতিক্রমধর্মী ও পরিবেশবান্ধব কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার ডাকবাংলা সংলগ্ন আত্রাই নদীতে বিভিন্ন প্রজাতির ১০৮ কেজি মাছের পোনা অবমুক্ত ও পরিবেশ বান্ধব তাল গাছ রোপণ করা হয়। দলীয় কর্মকান্ডের অংশ হিসেবে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল নিজ উদ্যোগে এই কর্মসূচী পালন করেন।

উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ রাজুর সভাপতিত্বে এসব কর্মসূচী পালনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষকদলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, উপজেলা কৃষক দলের সহ সভাপতি মো. ওয়াজেদ আলী, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, চাঁন্দাশ ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু হাসান বাসার, হাতুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমূখ।

এসব কর্মসূচী পালনে বিভিন্ন ইউনিয়ন কৃষকদলের নেতৃবৃন্দসহ উপজেলা কৃষকদল, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই পোনা অবমুক্তকরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচীতে অংশ নেন। কেন্দ্রীয় নেতা ফজলে হুদা বাবুল বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবারই সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম হাতে নেন তিনি। তারই অংশ হিসেবে এবারের আয়োজন ছিলো পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করণ ও পরিবেশ বান্ধব তাল গাছ রোপণ। এবার তিনি মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় ১ লাখ তাল গাছ রোপণের আশাবাদ ব্যক্ত করেন।

আত্রাই নদীর পরিবেশ রক্ষা ও মৎস্যসম্পদ পুনরুদ্ধারে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তাঁর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ ও স্থানীয়রা।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31