IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> তানোরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

তানোরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহী তানোরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৪সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকার সময় তানোর উপজেলা অডিটোরিয়াম হল রুমে মোঃ মাবুবুব আলমের তানোর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদুর রহমান লিটন, আহবায়ক, স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা,অনুষ্ঠান টির সঞ্চালন করেন মোঃ আলী জিন্নাহ সদস্য সচিব তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দল, ও মোঃ হামিদুর রহমান, সদস্য সচিব তানোর পৌর স্বেচ্ছাসেবক দল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাহারিয়ার আমিন বিপুল সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরেফিন কনক সিনিয়র যুগ্ম আহবায়ক স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইসুল ইসলাম রাসেল যুগ্ম আহবায়ক, স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা তানোর মোঃ আঃ গাফফার যুগ্ম আহবায়ক তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দল, মোঃ জালাল উদ্দীন, তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দল, রাকিব, সদস্য তানোর উপজেলা স্বেচ্ছাসেবক মোঃ আঃ রাজ্জাক, যুগ্ম আহবায়ক তানোর পৌর স্বেচ্ছাসেবক দল, মোঃ সেলিম উদ্দীন আহবায়ক, তানোর পৌর ৪নং ওয়ার স্বেচ্ছাসেবক দল,এছাড়াও ৭টি ইউপি ও ২টি পৌরসভার বিপুল পবিমান স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দল করতে যেয়ে যারা পতিত সরকারের আমলে নির্যাতিত হয়েছেন। রাতে লেবারদের সাথে মাঠে এবং ধানের ক্ষেতে শুয়ে থেকেছেন এবং যারা মামলা, হামলা ও অমানষিক নির্যাতনের স্বীকার হয়েছিলেন তাদেরকে নেতৃত্ব প্রদান করা হবে।

তিনি আরো বলেন, সময়ের কোকিল অনেক হয়েছেন। আজ তারা মাঠ ভরে ফেলেছে। কিন্তু ঐ লোকগুলোকে ৫ আগস্টের পূর্বে আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। তবে ঐ সকল নেতাকর্মীদের বাহির করে দেয়া হবেনা। কিন্তু প্রতিজনের আমলনামা দেখা হবে বলে কর্মী সভায় প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ জাতয়িতাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা আহবায়ক এই কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। এজন্য আন্দোলন সংগ্রামে যারা নিজেকে উৎসর্গ করতে পারবে তারাই সম্মানের অধিকারী হবেন। তিনি আরো বলেন, যারা পতিত স্বৈরাচার সরকারের আমলে নিজের শরীরের ঘাম ঝড়িয়েছেন। তার ঘাম কখনো বৃথা যাবেননা। রাজনীতি করতে হলে বড় ভাই, গুরু এগুলোর লেজুরবৃত্তি করলে চলবেনা। নিজেকে তৈরী করতে হবে। কেউ কাউকে জায়গা করে দেয়না, নিজেকে জায়গা করে নিতে হয় বলে উল্লেখ করেন তিনি।

উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্য প্রধান অতিথি আরো বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন। যার ফলশ্রুতি আজ বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে। হয়েছে স্বৈারাচার মুক্ত। টেন্ডারবাজী, চাঁদাবাজী ও সন্ত্রাস করার জন্য ছাত্র-জনতা ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন করেনি। সকল প্রকার অন্যায় থেকে দূরে থাকার জন্য উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

মানুষের গণতন্ত্র, ভোটের অধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে ফিরিয়ে আনতে বিএনপি বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আন্দোলন করেছিলো। কারন কোনখানেই ঐ পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণ প্রানভরে কথা বলতে পারেনি। বিএনপি ক্ষমতায় আসলে আগামীতে জনগণের সকল অধিকার ফিরিয়ে দেবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, পতিত সরকার সম্পূর্নভাবে রাজনৈতিক ফায়দা হাসিল করতে ষড়যন্ত্রমূলকভাবে বেগম জিয়াকে কারাগারে রেখেছিলেন। কিন্তু তাঁকেও দমাতে পারেনি। তাঁর জনপ্রিয়তা আরো বেড়ে গেছে।

এটাই হচ্ছে বিএনপি নেত্রী। বেগম জিয়া এখন বিএনপি নেত্রী নয়। তিনি সারা দেশের নেত্রী। তিনি বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31