IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সাঁথিয়ায় নৌকা ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

সাঁথিয়ায় নৌকা ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ধূমকেতু নিউজ ডেস্ক : পাবনার সাঁথিয়া পৌরসভা নির্বাচনে পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে হামলা ও পাল্টাহামলা, পৌর বিএনপির কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ তিনজনকে আটক করেছে।

জানা যায়, সাঁথিয়া পৌরসভার নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় নির্বাচনী এলাকার কলাইচড়ায় ধানের শীষের পোস্টার সাঁটাতে যান বিএনপি প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজের সমর্থকরা। এ সময় নৌকার সমর্থকরা ধানের শীষের পোস্টার সাঁটাতে বাধা দেন ও তাদের ওপর চড়াও হন। এতে ধানের শীষের সমর্থক ও প্রার্থীর ছোটভাই মিরাজ মল্লিকসহ তিনজন আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

পরে ধানের শীষের সমর্থকরা পৌরসভার মহিলা মাদ্রাসার সামনে একত্রিত হয়ে নৌকার সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আলম পিন্চুর ছেলে সাজিদ হাসান জিকোসহ ৬ জন গুরুতর আহত হন।

আহতদের সাঁথিয়া হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন- সাজিদ হাসান জিকো (২৮), ক্ষেতুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন (২৯), সুজানগর উপজেলার চরগোবিন্দপুর গ্রামের মোজাহারের ছেলে সোহান (২৯), সাব্বির (২৭), মিলন (২৬) ও রবিউল (২০)। এ ঘটনার প্রতিবাদে রাতে সাঁথিয়া পৌর আওয়ামী লীগ একটি বিক্ষোভ মিছিল বের করে।

এ ঘটনায় শুক্রবার রাতেই মেহেদী হাসান বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি মামলা রুজু করেন। মামলায় ৩১ জনকে নামীয় ও ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। রাতেই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। আটকৃতরা হলেন- কালাম মল্লিক, শামীম হোসেন ও মিরাজুল ইসলাম।

সাঁথিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহবুবুল আলম বাচ্চু জানান, ধানের শীষের প্রার্থী তার পরাজয় নিশ্চিত ভেবে নৌকার সমর্থকদের ওপর হামলা চালিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চাচ্ছে। ঘটনার পর থেকে পৌর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31