ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর ঘোড়ামারা নিবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগর শাখার সভানেত্রী এ্যাড রওশন আরা পপি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া :
বুধবার (১০ সেপ্টেম্বর) রাত্রী ১ টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌসে নসীব করুন। আমিন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর।
তিনি অ্যাডভোকেট নূরে আক্তারের সহধর্মীনি ছিলেন। মৃত্যুকালে তিনি ০১ ছেলে ও ০১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাজশাহী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
তিনি বলেন এ্যাড রওশন আরা পপির রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমার নামাজের জানাযা বাদ আসর টিকাপারা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে এবং টিকাপাড়া গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে।


