IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> খেলা >> আগামী ৪ঠা অক্টোবর রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট

আগামী ৪ঠা অক্টোবর রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট

ধূমকেতু প্রতিবেদক : আগামী ৪ অক্টোবর থেকে রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইএফটি টেনিস টুর্নামেন্ট। টুর্নামেন্ট শেষ হবে ১০ অক্টোবর । আন্তর্জাতিক এ টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের লক্ষ্যে গত সোমবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী টেনিস কমপ্লেক্সের অর্কিড সম্মেলন কক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

আইএফটি টেনিস টুর্নামেন্ট এর খেলা পরিচালনা, খেলোয়াড়দেও আবাসন, নিরাপত্তা, টেনিস কোর্টেও সংস্কার, প্রটোকল এবং এ খেলার সাথে সম্পৃক্ত অন্যান্য বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য এরই মধ্যে ১৯টি দেশের ১৪৯ জন খেলোয়াড় নিবন্ধন সম্পন্ন করেছে। নিবন্ধনের জন্য এখনও একদিন সময় বাকি আছে। যারা নিবন্ধন শেষ করেছে তাদের মধ্যে ১১০ জন ছেলে ও ৩৯ জন মেয়ে।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, এই টুর্নামেন্ট রাজশাহী তথা দেশের জন্য মর্যাদার বিষয়, তাই টুর্নামেন্ট সফল করতে যা যা করা সম্ভব আমরা সবকিছুই করব । তিনি দ্রæততম সময়ে প্রয়োজনীয় উপ-কমিটি গঠন এবং উক্ত কমিটি গুলোর সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও জেলা প্রশাসক আফিয়া আখতারসহ প্রশাসন ও পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং টেনিসকমপ্লেক্স সংশ্লিষ্টরা সভায় অংশ গ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31