IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> দেবী দুর্গাকে বরণে ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মাবলম্বীরা

দেবী দুর্গাকে বরণে ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মাবলম্বীরা

ফুলবাড়ীতে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

ফুলবাড়ীতে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী

ধূমকেতু প্রতিবেদক, মাসুদ রানা,পত্নীতলা : শরতৎ এর আকাশে সাদা মেঘের ভেলা, আর দিগন্তে জুড়ে কাশফুলের মেলা জানান দিচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই ধর্মের মানুষের কাছে দেবী দুর্গা শক্তি ও সুন্দরের প্রতীক। হিন্দু শাস্ত্রমতে প্রতিবছর অসুরের বিনাশ করতেই মা দেবী দুর্গা ধরাধামে আবিভূত হন। সমাজ থেকে অন্যায় অবিচার দূর করতেই এ পূজার আয়োজন।

দিন যতই এগিয়ে আসছে মণ্ডপগুলিতে শিল্পীর নিপুন হাতের ছোঁয়ায় কাদামাটির কাজ ও রঙ তুলির আঁচড়ে ততই মূর্ত হয়ে উঠেছে দেবীর রুপ। তুলির আঁচড়ে সুন্দর করে তোলা হচ্ছে দুর্গা, গণেশ, কার্তিক ও মহিষাসুর, লক্ষী,স্বরস্বতি ও তাদের বাহনের প্রতিমা। পদ্ম ও শিউলি লাবণ্য ছড়িয়েছে, ঢাক-ঢোল বাজিয়ে দেবী দুর্গাকে বরণে ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

রবিবার (২৮ সেপ্টেম্বর ) মহা ষষ্ঠী পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা এবং সপ্তমী, অষ্টমী ও নবমী শেষে
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হবে এ উৎসবের। এদিকে হিন্দু পল্লী গুলোতে সাজ সজ্জায় উৎসবের আমেজ বিরাজ করছে, ঘর বাড়ি পরিস্কার পরিচ্ছন্ন করা, বিভিন্ন আলপনার ছাঁপ ও নতুন কাপড় কেনাকাটা। দেবীকে বরণ করতে বিশাল কর্মযজ্ঞ চলছে পত্নীতলার স্থায়ী-অস্থায়ী মণ্ডপগুলোতে। ঢাকের তালে আরতি আর উলুধ্বনিত মুখরিত হচ্ছে মণ্ডপগুলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এবার উপজেলায় ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ৭৯টি মন্ডপে শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হবে।
উপজেলা সদরের কেন্দ্রীয় বাসুদেব মন্দির, শীবকালি মন্দির, ছোট চাঁদপুর, চকনিরখিন মোড়, পালশা, পুঁইয়া সহ কয়েকটি মন্ডপে সরেজমিনে দেখা যায় ব্যস্ত সময় পার করছেন মালাকররা (কারিগর)।

শিবকালী মন্দিরে কর্মরত দুলাল মালাকর বলেন এবার তিনি ৮ মন্দিরে প্রতিমা তৈররির কাজ নিয়েছেন মাটির কাজ শেষের দিকে রঙের প্রলেপ শুরু করবেন।

পালশা মন্দিরে কর্মরত মালাকর দিলিপ কুমারের সাথে কথা হলে তিনি জানান সে প্রতিমা তৈরীর কাজ স্বপ্নে শিখেছেন দুবছর ধরে তিনি এ কাজ করছেন এবার তিনি ৩ টি প্রতিমার কাজ ধরেছেন তবে এবার মজুরি কম। এই প্রতিমার জন্য ২০ হাজার টাকা চুক্তি হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পত্নীতলা উপজেলা শাখার আহবায়ক সবুজ সাহা বলেন এখন পর্যন্ত প্রতিমা ভাংচুর, হামলা বা কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি উপজেলা প্রশাসন ইউএনও, ওসি, গোয়েন্দা সংস্থার সদস্য ডিএসবি এনএসআইসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছেন আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন হবে। তিনি আরও বলেন পঞ্জিকা মতে এবার দেবী দুর্গা গজে আসবেন এবং দোলায় গমন করবেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন দূর্গা পুজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি বিটে একজন বিট অফিসার থাকবে, মন্দিরে মন্দিরে আনসার ভিডিপি সদস্য , গ্রাম পুলিশ এবং অধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে টহল পুলিশ । এ ছাড়া মন্দিরে মন্দিরে নিজস্ব সেচ্ছাসেবক টিম থাকবে, মন্দির কমিটিকে সিসি ক্যামেরার কথা বলা হয়েছে। আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে পুজা উদযাপন হবে।কেউ কোন বিশৃঙ্খলা করলে আইনত ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন বলেন প্রতিটি মণ্ডপে সরকারি জিআর এর ৫০০ কেজি করে চাল পাবে।

ক্যাপশনঃ নজিপুর পৌর শহরের শিবকালী মন্দিরের দুর্গা প্রতিমার কাজ চলছে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31