IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> খেলা >> ফুটবলকে বিদায় বললেন জার্মানির বিশ্বকাপজয়ী বোয়াটেং

ফুটবলকে বিদায় বললেন জার্মানির বিশ্বকাপজয়ী বোয়াটেং

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মানির সাবেক ডিফেন্ডার জেরোম বোয়াটেং সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

৩৭ বছর বয়সী এই সেন্টার-ব্যাক সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিনিটের এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন।

সেখানে তিনি বলেন, ‘দীর্ঘ সময় ধরে আমি খেলেছি। এই সময়ে বড় ক্লাবের পাশাপাশি দেশকেও প্রতিনিধিত্ব করেছি। আমি জিততে, হারতে শিখেছি ও একইসাথে অনেক কিছুর মধ্যে এগিয়ে যেতে শিখেছি। ফুটবল আমাকে অনেক দিয়েছে। এখন সময় হয়েছে বিদায় নেবার। এমন নয় যে বাধ্য হয়ে আমি এটা করছি, আমি এখন অবসরের জন্য প্রস্তুত। সে কারণেই এই ঘোষণা দিচ্ছি। সবকিছুর জন্য দল, সমর্থকসহ যারা আমাকে সমর্থন দিয়েছে সবার প্রতি কৃতজ্ঞ। সর্বোপরি আমার পরিবার ও আমার সন্তানদের কথা না বললেই না। তারা সবসময়ই আমার পাশে ছিল।’

জার্মান জাতীয় দলের হয়ে বোয়াটেং ৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে গোল করেছেন একটি।

২০১৩ ও ২০২০ সালে বায়ার্ন মিউনিখের হয়ে দু’টি চ্যাম্পিয়নস লিগ ছাড়াও নয়টি বুন্দেসলিগা শিরোপা জয় করেছেন।বার্লিনে জন্মগ্রহণকারী বোয়াটেং তার এক বছরের বড় সৎভাই কেভিন-প্রিন্সসহ হার্থা বার্লিন একাডেমি থেকে উঠে এসেছেন। হামবুর্গ ও ম্যানচেস্টার সিটিতে সংক্ষিপ্ত সময় থাকার পর বোয়াটেং বায়ার্নে পাড়ি জমান।

২০২১ সালে বায়ার্ন ছাড়ার পর বোয়াটেং বিভিন্ন দেশের ক্লাবে খেলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ফ্রান্সের লিঁও, ইতালির সালেরনিতানা ও অস্ট্রিয়ার এলএএসকে। আগস্টের মাঝামাঝি সময় বোয়টেং এলএএসকে’র সাথে চুক্তি বাতিল করেন।

ক্যারিয়রের শেষের দিকে বোয়াটেংকে ঘিরে সাবেক স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছিল। বিভিন্ন বিষয় পর্যবেক্ষণের পর আদালত বোয়াটেংকে সতর্ক করার পাশাপাশি স্থগিত জরিমানা দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31