IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল
Home >> টপ নিউজ >> রাজনীতি >> তানোরে বিএনপির বিরুদ্ধে একাধিক মামলা, ভোটের আগে প্রত্যাহারের দাবি

তানোরে বিএনপির বিরুদ্ধে একাধিক মামলা, ভোটের আগে প্রত্যাহারের দাবি

বিএনপির মনোগ্রাম

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে আধিপত্য বিস্তার নিয়ে হত্যাসহ বিএনপির বিরুদ্ধে বিএনপির একাধিক মামলায় জর্জরিত নেতাকর্মীরা। এসব মামলা আগামী জাতীয় নির্বাচনের আগে প্রত্যাহারের জোর দাবি তুলেছেন সিনিয়র নেতা থেকে শুরু করে মামলার আসামী ও তৃনমূলের নেতাকর্মীরা। তা না হলে জাতীয় নির্বাচনে বিরুপ প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে আগামী জাতীয় নির্বাচনের আগে মামলা প্রত্যাহার করে দলে ঐক্য ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ও জেলা এবং মনোনয়ন প্রত্যাশীদের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, গত রমজান মাসে উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলের প্রধান অতিথি মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন কে বরণ করা নিয়ে ইউপি বিএনপির সভাপতি প্রভাষক মজিবুর রহমান ও সাবেক ইউপি চেয়ারম্যান মমিনুল হক মমিন গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে মমিনের ভাই বিএনপি কর্মী গানিউল মারা যান। এঘটনায় মমিন বাদী হয়ে ইউপি সভাপতি প্রভাষক মজিবুর রহমান ও সাবেক মেয়র মিজানুর রহমান মিজানকে প্রধান করে মামলা দায়ের করেন। মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও নিম্ন আদালতে মিজান ছাড়া সবাই কে কারা বরণ করতে হয়। অথচ ওই ইফতার মাহফিলে মিজান অতিথি হিসেবে ছিলেন। অনেক অতিথি থাকলেও মিজানকে আসামী করা নিয়েও ব্যাপক সমালোচনা হয়।

এছাড়াও রমজান মাসের শেষের দিকে চান্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিনের আয়োজনে দেওতলা স্কুলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল শেষে রাতৈল গ্রামে গভীর নলকূপের দখল, সেচ সংক্রান্ত ঘটনা ও চাঁদা বাজিকে কেন্দ্র করে মফিজ এবং ইউপি সভাপতি আজাদ গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে নেকচার নামের একজন নিহত হন। মফিজ গ্রুপের লোকজন নেকচারকে কৃষক দলের কর্মী দাবি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামীরা জেলও খাটেন। তবে আজাদ গ্রুপের নেতাকর্মী দের দাবি নেকচার চান্দুড়িয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ড আ”লীগের যুগ্ম সম্পাদক ছিলেন এবং তাকে সরকারি বাড়ি দেয়া হয়েছিল। নেকচারের মা দাবি করেন নেকচারের জায়গার উপর সরকারি বাড়ি থাকলেও সেটি আমাদের নামে। তবে তাদের নামে কোন কাগজপত্র দেখাতে পারেনি। মারপিটের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়।

এছাড়াও কামারগাঁ ইউনিয়ন ইউপির ১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সাইফুল কে বিএনপির আরেক অংশের লোকজন বেধড়ক পিটিয়ে টাকা ছিনিয়ে নেয়। এঘটনায় তিন টি মামলা দায়ের করা হয়। মামলায় সব আসামীরা জামিনে থাকলেও কোর্টে নিয়োমিত হাজিরা দিতে হচ্ছে।

তৃনমূলর ভাষ্য, নিজ দলের আধিপত্য বিস্তার বা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট ও হত্যার মত ঘটনা কল্পনাতীত। হত্যার পর অনেকে মামলা বানিজ্য শুরু করেছেন। নিজ দলের কর্মীর হাতে নিজ দলের কর্মীরা নিরাপদ হয়নি। তবে হত্যার পর উভয় পক্ষকে নিয়ে বসে মিমাংসা করতে পারত সিনিয়র নেতারা। সেটা না করে মামলা বানিজ্যে জড়িয়ে পড়ে। এক পক্ষ আরেক পক্ষ কে ঘায়েল করতে মরিয়া হয়ে পড়ে। এসব কারনে প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ডে ওয়ার্ডে চরম বিভক্ত। এঅবস্থায় আগামী জাতীয় নির্বাচনের আগে মামলা প্রত্যাহারসহ দল কে সুসংগঠিত করতে না পারলে মহা বিপদে পড়বে। কারন অন্য দল চরমভাবে এগিয়ে চলেছে। নির্বাচন কে সামনে রেখে যাবতীয় সব কাজ করছে। আর বিএনপি মামলা হাজিরা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এখনই সময় সবকিছু ভূলে ঐক্য ফিরিয়ে আনা।

একাধিক সিনিয়র নেতারা জানান, আগামী জাতীয় নির্বাচনে দলকে ঐক্যবদ্ধ করতে হলে সকল মামলা প্রত্যাহারের ব্যবস্থা করতে হবে। তানাহলে ভোটে চরম প্রভাব পড়বে। বিএনপি বৃহত্তর দল লবিংগ্রুপিং থাকবেই। কিন্তু হত্যার মত ঘটনা লজ্জা জনক। যেহেতু নিজেদের মধ্যেই হত্যা মামলা হয়েছে। সুতরাং নিজেরাই বসে মিমাংসা করে মামলা, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ভোটের আগেই এক কাতারে আসার জন্য জেলা বা সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত নেতাদের জরুরি ভাবে হস্তক্ষেপ কামনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31