ধূমকেতু প্রতিবেদক,ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী উমার ইউনিয়ন শাখার আয়োজনে আদিবাসীদের চলাচলের সুবিধার্থে কাঁচা রাস্তা সংস্কার কাজ শুরু করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার আলতাদিঘী শালবন এলাকার ছোট মোল্লাপাড়া’র কাঁচা রাস্তা সংস্কারের উদ্দেশ্যে স্বেচ্ছাশ্রম কর্মসূচির উদ্বোধন করেন জামায়াতের নওগাঁ জেলা শাখার নায়েবে আমির ও নওগাঁ-২ আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার নায়েবে আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মো. আতাউর রহমান, জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি আবু সালেহ্ মুসা, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. বেলায়েত হোসেন, উমার ইউনিয়ন শাখার আমির মো. দেলোয়ার হোসেন, সেক্রেটারি হেলাল হোসেন, ধামইরহাট ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল কাহহার সিদ্দিকী মনিপুরী প্রমুখ।


