IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ধামইরহাট পৌরসভায় শহর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা

ধামইরহাট পৌরসভায় শহর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা

ধূমকেতু প্রতিবেদক,ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে পৌরসভার শহর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর বেলা ১১ টায় ধামইরহাট পৌরসভার আয়োজনে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র সহযোগিতায়, সুইজারল্যান্ডের অর্থায়নে এবং ওয়াটারএইড ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে শহর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। সভায় পৌর প্রশাসক ও ইউএনও শাহরিয়ার রহমান বলেন “নিজ শহরের পরিবেশগত উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানের জন্য নিজ উদ্যোগে দায়িত্ব পালন করা উচিত। সরকারি প্রতিষ্ঠানের অব্যবহৃত ভ‚মি নির্ধারন অথবা পৌরসভা নিজ উদ্যোগে জমি ক্রয় করে তা বর্জ্য ব্যবস্থাপনার জন্য ল্যান্ড ফিল্ড স্থাপনের দ্রæত ব্যবস্থা গ্রহন করতে হবে, সেক্ষেত্রে আমাদের সবার উদ্যোগে গ্রহণ করতে হবে।” তিনি তার বক্তব্যে পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেন।’

এ সময় উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আশিষ কুমার সরকার, ওসি ঈমার জাফর, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ইএসডিওর প্রকল্প ব্যবস্থাপক পজিদুর রহমান,, পৌর-নির্বাহী কর্মকর্তা সজল কুমার সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, যুব, নাগরিক সমাজ, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি ও ইএসডিও’র কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় পৌর এলাকার সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নে শহর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভার তাৎপর্য গুরুত্বের সাথে আলোচনা হয়। বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিবৃন্দ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ তাদের নিজস্ব ওয়ার্ডের পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা, সড়ক বাতি ব্যবস্থাপনার কথা জোড়ালো ভাবে উপস্থাপন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31