IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> লিড নিউজ >> ক্যালিফোর্নিয়া প্রযুক্তি শিল্পকে লক্ষ্য করে এআই নিরাপত্তা আইন প্রণয়ন করল

ক্যালিফোর্নিয়া প্রযুক্তি শিল্পকে লক্ষ্য করে এআই নিরাপত্তা আইন প্রণয়ন করল

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রযুক্তি কোম্পানিগুলোকে লক্ষ্য করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিরাপত্তা আইন প্রণয়ন করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য। রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম সোমবার (২৯ সেপ্টেম্বর) ওই যুগান্তকারী আইনে স্বাক্ষর করেছেন।

রাজ্যের আইনপ্রণেতারা জানিয়েছেন, এই আইন প্রণয়নের কারণে বিশ্বের বৃহত্তম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানিগুলো তাদের নিরাপত্তা প্রোটোকল প্রকাশ করতে ও গুরুতর ঘটনার প্রতিবেদন দিতে বাধ্য থাকবে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, সিনেট বিল ৫৩ আইনটি ক্যালিফোর্নিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত। এটি সিলিকন ভ্যালির দ্রুত অগ্রসরমান এআই শিল্পকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি বিশ্বব্যাপী প্রযুক্তি কেন্দ্র হিসেবে তার অবস্থান বজায় রাখার ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই বিলের প্রস্তাবক রাজ্য সিনেটর স্কট উইনার এক বিবৃতিতে বলেন, ‘এআইয়ের মতো একটি রূপান্তরকারী প্রযুক্তির ক্ষেত্রে উদ্ভাবনকে সমর্থন করা আমাদের একটি দায়িত্ব।’

গভর্নর নিউসম উইনারের আগের বিল এসবি ১০৪৭-কে ভেটো দেয়ার পর, নতুন আইনটি কৃত্রিম বুদ্ধিমত্তা সুরক্ষা বিধি প্রতিষ্ঠার জন্য তার দ্বিতীয় প্রচেষ্টায় সফল হয়েছে।

এই আইনটি এমন এক সময়ে পাস হলো, যখন ট্রাম্প প্রশাসন ব্যর্থভাবে চেষ্টা করেছিল যেন যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য এআই সম্পর্কিত নিজস্ব নিয়ম তৈরি না করতে পারে। এর পক্ষে যুক্তি ছিল যে এর ফলে ‘নিয়ন্ত্রনজনিত বিশৃঙ্খলা’ তৈরি হবে এবং যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতায় মার্কিন উদ্ভাবন ধীরগতির হয়ে পড়বে।

নতুন আইনে বলা হয়েছে, বড় এআই কোম্পানিগুলোকে তাদের নিরাপত্তা ও সুরক্ষা প্রোটোকল প্রকাশ করতে হবে। তবে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি রক্ষার জন্য তা আংশিকভাবে গোপন রাখা যাবে।

এতে আরো বলা হয়েছে, তাদেরকে গুরুতর নিরাপত্তা ঘটনা যেমন- এআই মডেলের মাধ্যমে অস্ত্র সংক্রান্ত হুমকি, বড়সড় সাইবার আক্রমণ, অথবা মডেলের ওপর নিয়ন্ত্রণ হারানো এসব ঘটনার রিপোর্ট ১৫ দিনের মধ্যে রাজ্য কর্তৃপক্ষকে জানাতে হবে।

উইনারের মতে, ক্যালিফোর্নিয়ার দৃষ্টিভঙ্গি ইউরোপীয় ইউনিয়নের যুগান্তকারী এআই আইন থেকে আলাদা। তাই সরকারি সংস্থাগুলোর কাছে ব্যক্তিগত তথ্য জানানো বাধ্যতামূলক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31