IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> লাইফস্টাইল >> নিয়মিত গান শুনলে শরীর ও মন থাকবে ভালো

নিয়মিত গান শুনলে শরীর ও মন থাকবে ভালো

ধূমকেতু নিউজ ডেস্ক : গান শুনতে ভালোবাসে না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমরা সবাই মায়ের ঘুমপাড়ানি গান শুনে বড় হয়েছি, তেমনি প্রেম বা বিচ্ছেদের গান শুনে আবেগাপ্লুত হয়েছি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে গান শুনলে মন ভালো হয় তো বটেই, শরীর থাকে চাঙ্গা। নিয়মিত গান শুনলে মনের অসুখও কাছে ঘেঁষতে পারে না। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার চাবিকাঠিও আছে গানের মধ্যেই।

আজ (১ অক্টোবর) আন্তর্জাতিক সংগীত দিবসে জেনে নেওয়া যাক নিয়মিত গান শুনলে শরীরের কী কী উপকার হতে পারে-

১. গান শুনলে উদ্বেগ কমবে
যে কোনো বয়সের ক্ষেত্রে প্রশান্তিদায়ক গান শুনলে সেরোটোনিন ও অক্সিটোসিনের মতো হরমোন নিঃসরিত হয়। এসব হ্যাপি হরমোন আমাদের স্ট্রেস কমায়, মন ভালো রাখে। এছাড়া উদ্বেগ এবং বিষণ্নতার অনুভূতি দূর করতে সাহায্য করে। ফলে মনের যত রোগব্যাধি তা ধীরে ধীরে কমতে থাকে।

২. রক্তচাপ কমবে
হৃদস্পন্দন, রক্তচাপ কমাতে ও আরামদায়ক অনুভূতি তৈরি করতে সহায়ক হতে পারে গানের সুর। গান শুনলে মন যত ভালো থাকবে, হ্যাপি হরমোন ক্ষরণ যত বাড়বে, ততই শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো স্বাভাবিকভাবে কাজ করবে। শরীরে রক্ত সঞ্চালনের মাত্রাও ঠিক থাকবে। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর মিউজিক অ্যান্ড মেডিসিন, আটলান্টা জার্নালের বিভিন্ন গবেষণাপত্রে উঠে এসেছে এমন সব তথ্য।

৩. অনিদ্রা দূর হবে
পছন্দের গান বা সুর শুনলে অনিদ্রা দূর হবে। গান হলো সেই ওষুধ, যা কানের মধ্যে দিয়ে শরীরের অন্দরে প্রবেশ করে। তাইতো রাতে ঘুম আসতে না চাইলে ৩০-৪৫ মিনিট হালকা বিটের যে কোনো গান একটু শুনে নেবেন। এতে করে সারাদিনের দুশ্চিন্তা এবং চাপ হ্রাস পেয়ে দারুণ একটা ঘুম হবে।

৪. বাতের ব্যথাতে আরাম পাওয়া যায়
বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো কষ্টকর অসুখেও গানের বিশেষ ভূমিকা আছে। গান শুনলে দীর্ঘস্থায়ী ব্যথায় ভুগছেন এমন রোগীদের ব্যথা উপশম করা সম্ভব হয়। তাই এখন মিউজিক থেরাপির দিকে জোর দেওয়া হচ্ছে হাসপাতালগুলোতে। গান শুনলে শারীরিক ব্যথা থেকে মনোযোগ সরিয়ে নিয়ে রোগীকে আরাম দিতে পারে।

৫. ওজন কমাতে সাহায্য করে
গান শুনলে ওজন কমে। জর্জিয়া টেক ইউনিভার্সিটির একদল গবেষক প্রমাণ করেছেন গান শোনার সঙ্গে ওজন কমার সরাসরি যোগ রয়েছে। আসলে গান শোনার সময় মাত্রাতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায়। ফলে ওজন বাড়ার আশঙ্কা কমে। তাই এবার থেকে যখনই মনে হবে ওজন একটু বেড়েছে, তখনই হালকা আলোতে গান শুনতে শুনতে খাবার খাওয়া শুরু করবেন, দেখবেন উপকার মিলবে।

৬. স্মৃতিশক্তি বাড়াবে
গান শোনার সঙ্গে স্মৃতিশক্তির নিবিড় যোগ রয়েছে। গান শুনলে মস্তিষ্কের বিভিন্ন অঞ্চল সক্রিয় হয়। স্নায়ুর চাপ কমে। স্মৃতিশক্তি প্রখর হয়। মনোযোগ ও একাগ্রতা বাড়ে। যে কোনো কাজেই উৎসাহ পাওয়া যায়। সেই সঙ্গে কোনো কিছু শেখার ক্ষমতাও বাড়ে।

৭. একাকীত্বের সঙ্গী
একাকীত্বের সঙ্গী হতে পারে গান। একা কোনো সফরে থাকলে অথবা দীর্ঘ পথযাত্রায় মন ভলো রাখে গান। কোনো কারণে অবসাদ হলে অথবা অনেকের মাঝেও একা বোধ হলে গান শুনুন। নিমেষে মনের মেঘ কেটে যাবে।

৮. সৃজনশীলতা বাড়ে
লেখালেখি, ছবি আঁকা বা এই জাতীয় কোনো সৃজনশীল কাজ করার সময়ে প্রতিদিন কম করে এক ঘণ্টা গান শুনলে মস্তিষ্কের বিশেষ একটি অংশ অ্যাকটিভ হয়। ফলে সৃজনশীলতা অনেক বেড়ে যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31