IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> লিড নিউজ >> প্রবাস >> গাজায় শান্তি আনবেন ‘হাতে লাখো ইরাকির রক্ত’ লেগে থাকা টনি ব্লেয়ার?

গাজায় শান্তি আনবেন ‘হাতে লাখো ইরাকির রক্ত’ লেগে থাকা টনি ব্লেয়ার?

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাজ্যকে ইরাক যুদ্ধে জড়ানো টনি ব্লেয়ার গাজায় শান্তি আনতে পারবেন? কয়েকদিন ধরেই এমন প্রশ্ন ঘুরপাঁক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শাসন পরিকল্পনায় নাম এসেছে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারেরও। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, গাজায় যুদ্ধ-পরবর্তী শাসন ও পুনর্গঠনে ব্লেয়ারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

নতুন এই পরিকল্পনায় গাজাকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে আনার কথা বলা হয়েছে। সেখানে বহুজাতিক নিরাপত্তা বাহিনী ও ট্রাম্প-ব্লেয়ারের নেতৃত্বাধীন একটি ‘বোর্ড অব পিস’ গঠন হবে। ২০ লাখের বেশি মানুষের অঞ্চলটিতে শাসন ও পুনর্গঠনের তদারকি করবে এই আন্তর্জাতিক বোর্ড।

হামাস জানিয়েছে, তারা প্রস্তাবটি নিজেদের মধ্যে এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে পরে প্রতিক্রিয়া জানাবে।

বিতর্কিত ইতিহাস
গাজা ইস্যুতে টনি ব্লেয়ারের সম্পৃক্ততা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তার সমর্থকরা মনে করেন, ব্লেয়ারে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন।

তবে সমালোচকরা স্মরণ করিয়ে দিচ্ছেন ২০০৩ সালের ইরাক যুদ্ধের কথা। যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে যুক্তরাজ্যকে যুদ্ধে যুক্ত করেছিলেন ব্লেয়ার, যা পরে ভ্রান্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত হিসেবে সমালোচিত হয়। সেই যুদ্ধে এক লাখেরও বেশি ইরাকি নিহত হন। যুক্তরাজ্যের ১৭৯ এবং যুক্তরাষ্ট্রের চার হাজারের বেশি সেনাও প্রাণ হারান।

অতীত ব্যর্থতা
২০০৭ সালে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর ব্লেয়ার মধ্যপ্রাচ্যে কূটনৈতিক প্রতিনিধি হিসেবে কাজ করেছিলেন ‘কোয়ার্টেট’-এর হয়ে (যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘ)। তবে তিনি বড় কোনো সাফল্য দেখাতে পারেননি। ২০১৫ সালে ওই পদ ছাড়তে হয় তাকে।

তারপরও সাম্প্রতিক সময়ে গাজার ভবিষ্যৎ নিয়ে উচ্চপর্যায়ের আলোচনায় যুক্ত ছিলেন ব্লেয়ার। তিনি ট্রাম্পের পরিকল্পনাকে ‘সাহসী ও বুদ্ধিদীপ্ত’ বলে উল্লেখ করেছেন। যদিও নিজ দায়িত্ব নেওয়ার বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেননি।


বিভক্ত প্রতিক্রিয়া
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে স্বাগত জানালেও ব্লেয়ারের সম্পৃক্ততা নিয়ে মন্তব্য করা এড়িয়ে গেছেন। যুক্তরাজ্যে ব্লেয়ার এখনও বিতর্কিত। তিনবারের নির্বাচনী জয় ও উত্তর আয়ারল্যান্ডের গুড ফ্রাইডে চুক্তির স্থপতি হিসেবে কৃতিত্ব পেলেও ইরাক যুদ্ধের জন্য সমালোচনার মুখে পড়তে হয় তাকে।

তবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেছেন, সংশয় থাকলেও শান্তি প্রতিষ্ঠার অভিজ্ঞতা কাজে লাগতে পারে ব্লেয়ারের। নিরাপত্তা বিশ্লেষক মাইকেল স্টিফেন্সের মন্তব্য, ‘এতে ২০০৩ সালের ছায়া আছে, তবে যদি যুদ্ধবিরতি আনে, সেটা খারাপ বিকল্প হবে না।’

গাজাবাসীর তীব্র আপত্তি
ব্লেয়ারের মতো বিতর্তিক ব্যক্তির হাতে শাসনভার তুলে দেওয়ার ব্যাপারে তীব্র আপত্তি জানিয়েছেন গাজার বাসিন্দারা। বাস্তুচ্যুত ফিলিস্তিনি হুসেইন দাহের বলেন, ‘ব্লেয়ারকে মানুষ প্রত্যাখ্যান করেছে। তার হাতে ইরাকিদের রক্ত লেগে রয়েছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31