IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাঘায় জেলা বিএনপির নেতা চাদের পূজা মণ্ডপ পরিদর্শন

বাঘায় জেলা বিএনপির নেতা চাদের পূজা মণ্ডপ পরিদর্শন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর জেলা বিএনপির আহ্বায়ক,কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ মঙ্গলবার(৩০-০৯-২০২৫) বাঘা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। মঙ্গলবার বিকেলে নারায়নপুর পালপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি বলেন,বিএনপি ক্ষমতায় গিয়ে ৩১দফা বাস্তবায়নে কাজ করবে। আগামীতে ধানের শীষে ভোট দিয়ে আপনারাও দেশের টেকসই উন্নয়নে অংশীদার হবেন। বিএনপি ক্ষমতায় গেলে চারঘাট-বাঘার কোন মন্দির অবহেলিত থাকবেনা। সামনে যে কয়টি দিন আছে নির্বিঘ্নে পালন করবেন। কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করলে ছাড় পাবেনা। তিনি বলেন,একটি গোষ্টি আছে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে। মুখে তার মিষ্টি কথা বলে কিন্ত বাস্তবের ধরন আলাদা।

বিশেষ অতিথির বক্তব্যকালে শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব রথীন্দ্রনাথ দত্ত বলেন,উত্তরবঙ্গের বিপ্লবী কন্ঠস্বর বারবার কারাবরনকারি নির্যাতিত নেতা আবু সঈদ চাদ। আমার জীবনের স্বপ্ন তিনি এমপি হয়ে মন্ত্রী হবেন। আমি যেন সচিব হয়ে কাজ করতে পারি। তিনি আরো বলেন,গ্রুপিং থাকলেও তারেক রহমান যাকে বিএনপি থেকে মনোনয়ন দিবেন আমারা তার হয়ে কাজ করবো।

পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির সভাপতি সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহা বলেন,আমার বৈষম্য চাইনা। কিন্ত কোন কোন ক্ষেত্রে বৈষম্য লক্ষ্য করেছি। সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে বলেন,বিগত সময়েও চাদ ভাইয়ের যেভাবে সহযোগিতা পেয়েছি আগামীতেও পাবো বলো আশা করছি। আমরা নির্দেশনামূলক কাজে সাথে থাকবো। তারা জানান, উপজেলায় এবার ৪৬টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপি নেতারা বলেন,এর আগে উপজেলার সকল মন্দিরে ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। নেতারা জানান,আবু সাঈদ চাদ রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনে মনোনয়ন প্রত্যাশী।

অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন- বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফিসহ মুখলেছুর রহমান মুকুল, সুরুজ্জামান সুরুজ, আব্দুল লতিফ, মাসুদ করিম টিপু, কাদের মোল্লা,সুপারিনটেনডেন্ট রেজাউল করিম,্এ্যাড,ফিরোজ আহেমেদ. হেলাল উদ্দীন রিয়াল, আব্দুস সামাদ মুকুল, জালাল উদ্দীন,মোল্লা খামারু,যুবদল নেতা-সালে আহমেদ সালাম, শফিকুল ইসলাম শফি,আজমল হোসেন,স্বেচ্ছাসেবক দল নেতা সহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দীন আহমেদ শামীম সরকার, মাহবুব আলম জনি,আসলাম হোসেন,আমিরুল ইসলাম,মহিলা নেত্রী সাপলা খাতুনসহ উপজেলা-পৌর ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31