ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
গত ৪ অক্টোবর বিকেল সাড়ে ৪ টায় পচামারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আক্কাস আলী। প্রধান অতিথি ছিলেন, পুঠিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, প্রধান বক্তা পুঠিয়া উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক পুঠিয়া মোঃ রাজু আহম্মেদ, উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আহবায়ক, শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপি,মোঃ হাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক, শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির মোঃ শহিদুল ইসলাম, এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


