IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন

রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, জমিদারদের শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে মাত্র ২৫ বছর বয়সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ভগবান বিরসা মুন্ডা। আদিবাসীদের ভূমির অধিকার, সামাজিক মর্যাদা ও নিজস্ব সংস্কৃতি রক্ষায় তাঁর সেই সংগ্রাম আজও অধিকার আদায়ের আন্দোলনে অনুপ্রেরণা জোগায়। এই কিংবদন্তি বিপ্লবী নেতার ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে তাঁকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রাজশাহীর ভদ্রা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে দিবসটি ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পঞ্চপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। পরে ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

বিরসা মুন্ডার স্মৃতিচারণা করে সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, ভগবান বিরসা মুন্ডা ছিলেন অবিভক্ত ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ও আদিবাসী নেতা। মাত্র ২৫ বছরের জীবনে তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন। তাঁর নেতৃত্বে মুন্ডা সম্প্রদায়ের মানুষ ব্রিটিশ শাসন, জমিদার ও শোষণকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাঁর ‘উলগুলান’ বা মহান আন্দোলন স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়বিচারের প্রতীক হয়ে উঠেছিল।

বিরসা মুন্ডার স্মৃতিচারণা করে মনোজ কুমার বলেন, তিনি শুধু রাজনৈতিক আন্দোলনেই নেতৃত্ব দেননি, আদিবাসী সমাজে ধর্মীয় ও সামাজিক পুনর্জাগরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। মানুষকে ঐক্যবদ্ধ হতে শিখিয়েছিলেন এবং নিজেদের ভূমি, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা রক্ষার প্রেরণা জুগিয়েছিলেন। ১৮৭৫ সালের ১৫ নভেম্বর জন্ম নেওয়া এই বিপ্লবী নেতা ১৯০০ সালে কারাগারে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। অল্প সময়ের জীবনে তিনি যে সংগ্রামের দৃষ্টান্ত রেখে গেছেন, তা কখনো বিস্মৃত হওয়ার নয়।

তিনি আরও বলেন, জনজাতীয় গৌরব দিবস কেবল বিরসা মুন্ডাকে স্মরণ করার দিন নয়, বরং ভারতের স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা অসংখ্য আদিবাসী নেতা ও জনগোষ্ঠীর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর উপলক্ষ। বাংলাদেশের মাটিতে এ দিবস উদযাপনের বিশেষ তাৎপর্য রয়েছে। বাংলাদেশেও বিভিন্ন আদিবাসী ও জাতিগোষ্ঠীর সমৃদ্ধ ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন দুই দেশের জনগণের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। তাই আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণে উভয় দেশের গুরুত্ব দেওয়া প্রয়োজন।

মনোজ কুমার বলেন, বিরসা মুন্ডার জীবন ও আদর্শ কোনো ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ নয়। মর্যাদা, ন্যায়বিচার, জনগোষ্ঠীর অধিকার এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপনের যে শিক্ষা তিনি দিয়েছেন, তা সবার জন্য প্রাসঙ্গিক। তাঁর জন্মবার্ষিকীতে সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান এবং ঐতিহ্য সংরক্ষণের অঙ্গীকার নতুন করে গ্রহণ করতে হবে। এমন সমাজ গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি ব্যক্তি ও জনগোষ্ঠী সমান মর্যাদা ও সুযোগ নিয়ে এগিয়ে যেতে পারে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মো. মনিরুল ইসলাম এবং অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থার (আসুস) নির্বাহী পরিচালক রাজকুমার শাও, দিঘোরী রাজা পরিষদের সভাপতি শ্রী নিরেন চন্দ্র খালকো। আলোচনা শেষে আদিবাসী বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা নিজ নিজ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31