IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশী হামলারপ্রতিবাদে মহাদেবপুরে শিক্ষকদের মানববন্ধন

শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশী হামলারপ্রতিবাদে মহাদেবপুরে শিক্ষকদের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : ঢাকায় শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় স্থানীয় বাসষ্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন। মানববন্ধনে মাধ্যমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর, মহাদেবপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আলহাজ মোঃ মোবারক আলী, এনায়েতপুর ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এনামুল হক, জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, মহাদেবপুর ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের সুপারিনটেনডেন্ট মোঃ মামুনুর রশিদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব মোঃ সানোয়ার হোসেন মানিক, মোসাঃ ফাতেমা খাতুন প্রমুখ।

বক্তাগণ শিক্ষক কর্মচারীদের ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসাভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা প্রদানের গেজেট প্রকাশ ও শিক্ষকদের উপর পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মাবনবন্ধনে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোঃ রবিউল আলম বুলেট, উপজেলা জামায়াতের আমির মোঃ আব্দুল আজিজ সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতা মাওলনা নাসির বীন আজগর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, এনসিপির নেতা মোঃ আমিনুল হক প্রমূখ।

মানববন্ধন শেষে এমপিও ভুক্ত শিক্ষকগণ একটি র‌্যালী নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে গিয়ে লিখিত স্মারকলিপি প্রদান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31