IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
Home >> রাজশাহী >> রাজশাহী আরডিএ’র কাছে রেডার সাতদফা দাবি

রাজশাহী আরডিএ’র কাছে রেডার সাতদফা দাবি

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কাছে সাতদফা দাবি জানিয়েছে স্থানীয় আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশন (রেডা)। রাজশাহীর এই সংগঠনের সদস্যরা মঙ্গলবার সকালে আরডিএ কর্মকর্তাদের সঙ্গে সভা করে এসব দাবি জানান।

তাদের দাবির মধ্যে রয়েছে, আরডিএ’র বরাদ্দ করা প্লটে নির্মিত ফ্ল্যাটগুলোর রেজিস্ট্রেশন জটিলতা দূর করা, ভবনের প্ল্যান পাশ সংক্রান্ত জটিলতা দূর করা, এনওসি সংক্রান্ত জটিলতা দূর করা, যৌথ ও ব্যক্তিগত উদ্যোগে যারা বাণিজ্যিক উদ্দেশ্যে ভবন নির্মাণ করছেন তাদের ক্ষেত্রে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন প্রয়োগ, আরডিএ’র তালিকাভুক্তির জটিলতা দূর করা, আরডিএ’র জনবল বৃদ্ধি করা এবং রেডা ও আরডিএ’র যৌথ উদ্যোগে সাংবাদিক, পুলিশ, মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্তদের জন্য আলাদা আলাদা প্লট-ফ্ল্যাট তৈরির প্রকল্প গ্রহণ করা।

আরডিএ’র সম্মেলন কক্ষে দুইপক্ষের এই সভা অনুষ্ঠিত হয়। সভায় রেডার পক্ষ থেকে সাতদফা দাবি তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী। বিভিন্ন সমস্যা ও জটিলতার কথা তুলে ধরে তিনি রাজশাহীর উন্নয়নের স্বার্থে রেডার সদস্যদের সহায়তার জন্য আরডিএ’র কাছে আবেদন জানান।

এ সময় আরডিএ’র চেয়ারম্যান আনওয়ার হোসেন তাদের সহায়তার আশ্বাস দেন। রেডার সাতদফা দাবি আরও সুনির্দিষ্ট করে জমা দেয়ার জন্য তিনি পরামর্শ দেন। এরপর এসব বিষয়ে আরডিএ’তে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

সভার শুরুতে বক্তব্য দেন রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু। সভায় আরডিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, অথরাইজড অফিসার আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আল তারিক, নগর পরিকল্পক আজমেরী আশরাফীসহ অন্যান্য কর্মকর্তা এবং রেডার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31