IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> খেলা >> সৌরভকে দেখার পর যা বললেন দেবী শেঠি

সৌরভকে দেখার পর যা বললেন দেবী শেঠি

ধূমকেতু নিউজ ডেস্ক : সৌরভ গাঙ্গুলীকে দেখতে মঙ্গলবার ব্যাঙ্গালুরু থেকে কলকাতায় ছুটে যান উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। অসুস্থ সৌরভকে দেখে তিনি বললেন, একদম ফিট আছেন সৌরভ। তার হার্টের অবস্থা খুব ভালো আছে। বুধবারই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। তারপর দুই থেকে তিন সপ্তাহ বিশ্রাম নিয়ে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। পুরোদমে কাজ শুরু করতে পারবেন– এমনকি চাইলে ক্রিকেটও খেলতে পারবেন।

মঙ্গলবার উডল্যান্ডস হাসপাতালে সৌরভ গাঙ্গুলীকে দেখে এমন মন্তব্য করেন কার্ডিয়াক সার্জন দেবী শেঠি।

এর আগে সোমবার ভিডিও কনফারেন্সে সৌরভের মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন দেবী শেঠি। আজ সৌরভকে দেখে দেবী বলেন, সৌরভ কলকাতায় যে চিকিত্সা পেয়েছেন তা মানসম্মত।

এদিকে হাসপাতাল জানিয়েছে, অনেকটাই সুস্থ সৌরভ। রাতে ভালো ঘুম হয়েছে। সকালে হালকা খাবার খেয়েছেন।

জানা গেছে, সৌরভের ডান দিকের ধমনীতে একটি স্টেন্ট বসানো হয়েছে। কিন্তু তার বাঁ দিকের ধমনীতেও দুটি ব্লকেজ রয়েছে। কোনো রকম ঝুঁকি না নিয়ে আরও দুটি স্টেন্ট বসানো হবে।

সে কারণে তাকে আবারও হাসপাতালে আসতে হবে। সৌরভের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল বলেন, ‘দেশ ও বিদেশের হৃদরোগ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে যৌথভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে, সৌরভের অন্য দুটি ধমনীতে এনজিওপ্লাস্টিই করতে হবে, বাইপাস নয়। তবে সেটি কবে করা হবে, এখনই তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

শনিবার সকালে নিজ বাড়িতে শরীরচর্চার সময় সৌরভ বুকে ব্যথা অনুভব করেন। একপর্যায়ে তিনি অজ্ঞানও হয়ে যান। এর পর তাকে নেয়া হয় কলকাতার বেসরকারি উডল্যান্ডস হাসপাতালে। সেখানে তাকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তাকে পরীক্ষার পর চিকিৎসকরা জানতে পারেন, তার হৃদযন্ত্রে তিনটি ব্লকেজ রয়েছে। এর পরেই শনিবার একটিতে স্টেন্ট লাগানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31