ধূমকেতু প্রতিবেদক,উম্মে কুলসুম মীম : অল্প সময়ের মধ্যে ধনেপাতা চাটনি রেসিপি আপনারা বানিয়ে খেতে পারেন।
রেসিপিটি তৈরি করার জন্য যা লাগবে নিম্নে দেওয়া হলোঃ
১.একশো গ্রাম ধনেপাতা
২.আটটি কাঁচা মরিচ
৩.একটি বড় সাইজের রসুন
৪.লবণ বা বিট লবণ স্বাদমত
৫.সরিষার তেল স্বাদমত
রেসিপি প্রস্তুত প্রণালিঃপ্রথমে ধনেপাতা বেছে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।বিলিংন্ডার মেশিন এর বাটিতে ধনেপাতা,কাঁচা মরিচ,রসুনের কোয়া,লবণ বা বিট লবণ ও সরিষার তেল দিয়ে,দুই মিনিট বিলিংন্ড করে হবে।শীল পাটাতে, ধনেপাতার চাটনি রেসিপিটি করতে পারেন।সে জন্য ধনেপাতা সহ সব উপকরণ শীল পাটাতে বেটে নিতে হবে।সরিষার তেল পরে চাটনিতে যোগ করতে হবে।আপনাদের ইচ্ছে মত বিলিংন্ডার বা শীল পাটাতে, রেসিপিটি তৈরি করতে পারেন।ধন্যবাদ।


