IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে : রায়হান

দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে : রায়হান

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান। তিনি বলেন, “যুবকরাই দেশের ভবিষ্যৎ। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে।”রোববার (২ নভেম্বর) বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান বলেন,“দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজ ঐক্যবদ্ধ রয়েছে। তারা দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। ফলশ্রুতিতে গণ-অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর যে কোনো আঘাত যুবসমাজ জীবন দিয়ে হলেও মোকাবেলা করবে।”

যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রায়হান যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতার চেতনাকে বাস্তবায়নে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। ঐক্যবদ্ধ তরুণরাই পারে একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে।

নেতাকর্মীদের উদ্দেশে রায়হান বলেন,“শুধুমাত্র সভা-সমাবেশ এর মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ রাখলে চলবে না। রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাঁদের দুঃখ-দুর্দশার কথা জানতে হবে। বৃহৎ জনগোষ্ঠীর যুবসংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।”

তিনি আরও বলেন,“তরুণ নেতৃত্ব ও তাদের ভাবনাকে কাজে লাগিয়ে একটি নতুন, গণতান্ত্রিক ও ন্যায় বিচারভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। যুবকদের অংশগ্রহণ গণতান্ত্রিক পরিবেশকে আরও সুসংহত করবে এবং উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।”

এই গণসংযোগের আয়োজন করে মোহনপুর উপজেলা ও কেশরহাট পৌরসভা যুবদল। সংক্ষিপ্ত সভাশেষে জেলা বিএনপির সদস্য রায়হানের নেতৃত্বে একটি পথসভা বের হয়। এ সময় বিএনপি নেতা-কর্মীরা জনগণের হাতে বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি, তাঁরা আগামী দিনে একটি গণতান্ত্রিক ও উন্নয়নশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন- মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নয়ন শাহ্। উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান হাবীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুজ্জামান হেনা, পবা উপজেলা কৃষকদলের আহ্বায়ক রবিউল ইসলাম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক ইসহাক আলী, পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দানেস আলী, মোহনপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম হিরো, ছাত্রদলের নেতা গোলাম মোস্তজা মুন, বাংলাদেশ জাতীয়বাদী পজন্ম ৭১ দলের যুগ্ম আহ্বায়ক শাহাবুল ইসলাম, রাসেল, ঘাসিগ্রাম ইউপির সাবেক মেম্বার জনাব আলী, বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31