IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্ক
Home >> লাইফস্টাইল >> সাউথ ইন্ডিয়ানদের মতো ত্বকের যত্ন নিন,কোরিয়ান নয়

সাউথ ইন্ডিয়ানদের মতো ত্বকের যত্ন নিন,কোরিয়ান নয়

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ত্বকের সৌন্দর্য ধরে রাখতে অনেকেই নানা ধরনের পণ্য ব্যবহার করেন। সম্প্রতি কোরিয়ান স্কিন কেয়ার পণ্য বেশ জনপ্রিয়। কিন্তু যত বেশি কৃত্রিম পণ্য ব্যবহার করবেন, তত বেশি রাসায়নিক ত্বকের সংস্পর্শে আসে, যা ত্বকের ক্ষতি করতে পারে।

তাই সাউথ ইন্ডিয়ানরা রূপচর্চায় প্রাকৃতিক উপাদান ব্যবহার করেন, যা সহজলভ্য এবং হাতের কাছেই পাওয়া যায়।

আসুন জেনে নেওয়া যাক ত্বক চর্চায় সাউথ ইন্ডিয়ানরা কোন কোন উপাদান ব্যবহার করেন-

১. হলুদ ও টকদইয়ের মাস্ক
ত্বক যদি ক্লান্ত বা নিস্তেজ মনে হয়, এক চিমটে হলুদ এবং এক চামচ ঘন টকদই মিশিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে কোনো কেমিক্যাল ছাড়াই ত্বক হয়ে উঠবে নরম, উজ্জ্বল ও প্রাণবন্ত।

হলুদ প্রদাহ কমায়, টকদই ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা ও আর্দ্রতা বজায় রাখে। এই ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের সমস্যাগুলোও সহজে দুর হবে।

২. এক্সফোলিয়েশনের জন্য তেঁতুল
সাউথ ইন্ডিয়ানরা রূপচর্চায় তেঁতুল ব্যবহার করেন থাকে। তেঁতুলে থাকা প্রাকৃতিক অ্যাসিড, যা ত্বক এক্সফোলিয়েট করতে এবং ট্যান দূর করতে সাহায্য করে। তেঁতুলের মাস্ক বানাতে চাইলে প্রথমে তেঁতুল গরম পানিতে ভিজিয়ে ছেঁকে নিতে হবে। এরপর এতে আধা চা চামচ মধু ও ১ চা চামচ বেসনের সঙ্গে মিশিয়ে মুখে ১০ মিনিট লাগিয়ে রেখে,পরিষ্কার পানিতে ধুয়ে ফেলতে হবে। তবে সংবেদনশীল ত্বকের জন্য এটি জ্বালা সৃষ্টি করতে পারে, তাই মুখে লাগানোর আগে ছোট একটি স্থানে প্যাচ পরীক্ষা করা উচিত।

৩. বেসন ও গোলাপজল ফেসওয়াশ
একদিনের জন্য ফোমিং ফেসওয়াশ ব্যবহার না করে এই ঘরোয়া উপায়টি চেষ্টা করতে পারেন। ১ চা চামচ বেসনের সঙ্গে কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে মুখ পরিষ্কার করুন। এটি ময়লা ও অতিরিক্ত তেল দূর করে, ত্বককে নরম ও সতেজ রাখে। সব ধরনের ত্বকেই এটা ব্যবহার করা যাবে।

৪. অ্যালোভেরা ও নারিকেল তেলের মাস্ক
সাউথ ইন্ডিয়ানদের মতো রোদে পুড়ে যাওয়া ত্বকের জন্য অ্যালোভেরা ও নারিকেল তেলের মাস্ক ব্যবহার করতে পারেন। এটি রোদে পোড়া দাগ দূর করতে অসাধারণ কাজ করে। ১ চামচ তাজা অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা নারিকেল তেল মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর হালকা গরম পানিতে দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক হবে টানটানও উজ্জ্বল ।

৫. নিমপাতার পেস্ট
ব্রণ দূর করতে নিমপাতার পেস্ট খুব কার্যকর। হঠাৎ ব্রণ দেখা দিলে কয়েকটি তাজা নিমপাতা পানি দিয়ে বেটে পেস্ট তৈরি করুন এবং ব্রণের উপর লাগিয়ে নিন। এটি ত্বককে ঠান্ডা রাখবে লালচে ভাব কমাবে এবং প্রাকৃতিকভাবে ব্রণ দূর করতে সাহায্য করবে।

৬. দাগের জন্য জবাফুল
সাউথ ইন্ডিয়ানরা ত্বকের মাস্কে জবার পাতা ও ফুল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ফেসপ্যাক হিসেবে এটি ত্বককে মসৃণভাবে এক্সফোলিয়েট করে এবং উজ্জ্বল করে। জবার পাতা ও ফুল বেটে পেস্ট তৈরি করুন, মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন এবং হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ কমতে শুরু করবে।

৭. চাল ধোয়া পানির টোনার
সাউথ ইন্ডিয়ানরা চাল ধোয়ার পানি বহুদিন ধরে রূপচর্চায় ব্যবহার করে আসছে। এটি তাদের সৌন্দর্যের একটি প্রাচীন রহস্য। আপনি চাইলে এটিও ব্যবহার করতে পারেন। চাল ধোয়া পানি একটি স্প্রে বোতলে সংরক্ষণ করে টোনার হিসেবে ব্যবহার করুন। এতে থাকা অ্যামিনো অ্যাসিড, খনিজ পদার্থ ও ভিটামিন ত্বককে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, নিস্তেজ ত্বককে উজ্জ্বল করে এবং মুখে সতেজ অনুভূতি নিয়ে আসে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031