IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> রাজনীতি >> আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার মহানগর বিএনপির

আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার মহানগর বিএনপির

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগর শাখার নবগঠিত ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠনের পর সাংবাদিক সমাজের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন ও দলীয় কার্যক্রমে ঐক্য জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা। বুধবার (৫ নভেম্বর) বেলা ১২টায় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন নবনির্বাচিত মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, “আমরা রাজশাহী মহানগর বিএনপি ঐক্যবদ্ধ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মাঠে থাকব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীর পক্ষে আমরা সর্বাত্মকভাবে কাজ করব। রাজশাহী মহানগরে বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই—সবাই একটি লক্ষ্যেই একত্রিত হয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা।”

সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, “তারেক রহমান আমাদের অনুপ্রেরণার প্রতীক। তাঁর দিকনির্দেশনা ও দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা রাজশাহীর ছয়টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের পাশে থাকব। সংগঠনকে মাঠ পর্যায়ে আরও শক্তিশালী করতে ইতোমধ্যে আমরা ওয়ার্ড ও থানা পর্যায়ে প্রস্তুতি শুরু করেছি। জনগণ বিএনপির পাশে আছে, আর সেই শক্তিই আমাদের জয়ের মূল ভিত্তি হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, মাহনগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি শফিকুল ইসলাম শাফিক ও মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু,বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি সামসুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ জানান, দলীয় নির্দেশনা অনুযায়ী নতুন কমিটি স্থানীয় ছয়টি আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সমন্বয় করছে এবং তাদের জন্য সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31