IMG-LOGO

সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চারঘাটে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ডোবায় ফেলে ভ্যান ছিনতাইমান্দায় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভাধামইরহাটে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান-বিশদ নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রমসিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের রিটেইলার ও খুচরা দোকানে অভিযানরবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা: গ্রেফতারকৃতদের রিমান্ড দিয়েছে আদালতরাহশাহীতে হেলদি হার্ট হেলদি কিডনীজ বিষয়ক আলোচনা সভাঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক ২৪১৮তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী ও তাঁবু জলসানিয়ামতপুরে শেষ মুর্হূতে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরামোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা‘পরিস্থিতি যুদ্ধাবস্থায় ঠেলে দেওয়া হয়েছে, আন্দোলন চলবে’সিরাজগঞ্জে সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গা’র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতজাপানের মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহীপুঠিয়ায় ডেঙ্গু আতঙ্কে সাধারণ মানুষ, নেই সচেতনতামূলক কার্যক্রমসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Home >> লাইফস্টাইল >> শুকিয়ে যাওয়া মাসকারায় প্রাণ ফিরিয়ে আনার সহজ উপায়

শুকিয়ে যাওয়া মাসকারায় প্রাণ ফিরিয়ে আনার সহজ উপায়

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : মাসকারা ব্যবহার করলে চোখের সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যায়। সঠিকভাবে ব্যবহার করলে চোখের পাতা ঘন ও দীর্ঘ দেখায় এবং পালককে সুন্দর আকার দেয়। একই সঙ্গে মাসকারা চোখের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলে। তবে মাসকারা বারবার ব্যবহার করলে এটি শুকিয়ে যাওয়ার প্রবণতা থাকে।

এর কারণ হলো মাসকারা রঞ্জক, পানি, তেল, ফিল্ম-ফর্মার এবং মোমের মিশ্রণে তৈরি হয়। প্রতি বার ব্রাশ করার সময় বা ঢাকনা খোলার সময় বাতাস ঢুকে পানির কিছু অংশ বাষ্পীভূত হয়। ফলে ফর্মুলা ঘন হয়ে যায়, ব্রাশ আটকে যায় এবং চোখের পাতা শুকিয়ে যায়। যত ভালো মানের মাসকারাই হোক না কেন, শুকিয়ে যাবেই।

তাহলে কি মাসকারা বাতিল করে দেবেন, নাকি পানি বা তেল দিয়ে শুষ্কতা দূর করে পুরোনোটির প্রাণ ফেরানোর চেষ্টা করবেন? অনেকে পানি দিয়ে মাসকারা তরল করার চেষ্টা করেন, কিন্তু এতে পানির জীবাণু এবং খনিজ পদার্থ মাসকারায় প্রবেশ করতে পারে। তেল বা অন্য কোনো তরল পদার্থ মেশালে চোখে জ্বালা হওয়ার ঝুঁকি থাকে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে শুকিয়ে যাওয়া মাসকারা ব্যবহারের উপযোগী করবেন-
স্যালাইন ওয়াটার ব্যবহার করে
সমস্যা এড়াতে স্যালাইন ওয়াটার ব্যবহার করা উত্তম। বিশুদ্ধ পানি এবং এক চিমটি সোডিয়াম ক্লোরাইড মিশিয়ে মাসকারায় ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটি চোখে কোনো অস্বস্তি সৃষ্টি করবে না এবং এতে জীবাণু থাকবে না। এক ফোঁটা স্যালাইন মাসকারায় দিলে শুকিয়ে যাওয়া মাসকারা পুনরুজ্জীবিত হয়। স্যালাইন মেশালে মাসকারার মোম এবং পলিমারগুলো আবার সমভাবে ছড়িয়ে পড়ে।

যেভাবে করবেন
পরিষ্কার হাত ব্যবহার করে কাজ শুরু করতে হবে। মাস্কারার ঢাকনার প্যাঁচ অল্প খুলুন এবং ড্রপার দিয়ে এক ফোঁটা স্যালাইন টিউবের ভেতরে ঢেলে দিন। সঙ্গে সঙ্গে ঢাকনা বন্ধ করে দিন। লক্ষ্য রাখবেন, স্যালাইন যেন টিউবের ভেতরে যায়, ব্রাশে নয়।

এরপর টিউবটি দুই হাতের তালুর মধ্যে রেখে কয়েকবার হালকাভাবে ঘষে নিন। ২০-৩০ সেকেন্ড পর মাসকারা খুলে দেখুন ঘন তরলে পরিণত হয়েছে কি না। প্রয়োজন হলে এই পদ্ধতি আর মাত্র একবার প্রয়োগ করতে পারেন। একবারের বেশি স্যালাইন দিলে মাসকারা পাতলা হয়ে যাবে এবং ব্যবহারযোগ্য থাকবে না।

এছাড়া শুকনো মাসকারা তরল করার সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় হলো আই ড্রপ ব্যবহার করা। এই পদ্ধতি ওয়াটারপ্রুফ মাসকারার ক্ষেত্রেও কার্যকর। প্রতিদিন ব্যবহারের আই ড্রপের কয়েক ফোঁটা মাসকারা টিউবে ঢেলে দিন এরপর টিউবের মুখ ভালোভাবে বন্ধ করে হালকাভাবে ঝাঁকিয়ে নিন। আই ড্রপ এবং মাসকারা পুরোপুরি মিশে যাবে এবং আপনার মাসকারা আবার ব্যবহারের উপযোগী হয়ে উঠবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930