IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজনীতি >> টপ নিউজ >> বিএনপি সন্ত্রাস ও দখলদারিত্বে বিশ্বাস করেনা:মিলন

বিএনপি সন্ত্রাস ও দখলদারিত্বে বিশ্বাস করেনা:মিলন

ধূমকেতু প্রতিবেদক : বিএনপি জনগণের দল, এই দলেল জন্ম হয়েছে জনগণের সেবা করা, প্রতিষ্ঠাকাল থেকে বিএনপি জনগণের পাশে থেকে সেবা করে যাচ্ছে। এজন্য বিএনপি কখনো সন্ত্রাস, চাঁদাবাজী ও দখলদারিত্বে বিশ্বাস করেনা।

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের ভালাম ৮নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী প্রস্তুতি গ্রহনের লক্ষ্যে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি বলেন, এই সংকট মুহুর্তে জনগণকে রক্ষা করতে, বিশেষ করে আওয়ামীলীগসহ দেশের সকল মানুষকে নিরাপত্তা দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এখান থেকে দশ হাজার কিলোমিটার দূরে ওই ট্রেন্স নদীর পাড় থেকে দেশ দেশের মানুষকে পাহাড়া দিতে নির্দেশা দেন। তাঁর নির্দেশনায় ছাত্র, যুবক, ও বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা রাতের পর পর সংখ্যালঘু থেকে শুরু করে আওয়ামী লীগের বাড়ি ঘরও পাহারা দেন। তিনি সেখানে চিকিৎসার জন্য যেয়ে এখনো দেশে ফিরে আসতে পারেনি বলে উল্লেখ করেন তিনি।

পতিত সরকারের আমলে আওয়ামীলীগের সাধারণ সম্পাক ওবায়দুল কাদের প্রায়ই বলতেন আওয়ামীলীগের পতন হলে দেশে পাঁচ লক্ষ নেতাকর্মীকে বিএনপি মেরে ফেলবে। কিন্তু ৫আগস্টের পরে বিএনপি একটি লোককে হত্যা করেনি। কিছু বিশৃংখল ঘটনা ঘটলেও মানুষ মারা যায়নি বলে জানান তিনি। অথচ আওয়ামী লীগের আমলে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা নিজ বাড়িতে ঘুমাতে পারতো না। এমনকি আত্মীয়স্বজনরাও পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের ভয়ে বাড়িতে জায়গা দিতেন না। নেতাকর্মীরা রাতের পর রাত মাঠে বিভিন্ন ফসলের মধ্যে ঘুমাতেন। এছাড়াও তারা পানির পাম্পে এবং টং ঘরেও ঘুমাতেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন আপোদকালীন সরকারের প্রধান আগামী বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষনা দিয়েছেন। এই নির্বাচন পেছনোর জন্য জামায়াতে ইসলাম নানা ধরনের ষড়যন্ত্র করছে। তারা এক সময় সংস্কার নিয়ে, পরে পিআর নিয়ে মাতোয়ারা হলেও এখন আবার গণভোট নিয়ে দেশে অরাজকতা করার চেষ্টা করছে। তারা বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। কিন্তু বিএনপি বলেছে জাতীয় সংসদ নির্বাচনের দিন এক সাথে গণভোটও হবে। এর কোন বিকল্প নাই বলে জানান তিনি। আর এটা নিয়ে বেশী বাড়াবাড়ি করলে দেশের জনগণ কাউকে ছাড় দেবেনা বলে উল্লেখ করেন তিনি।

বড়গাছী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকের আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ, বড়গাছী ইউনিয়ন বিএনপি নেতা মকবুল হোসেন, পারিলা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক রেজাউল করিম, যুগ্ম আহবায়ক মোজাম্মেল ও আশরাফ আলী, সদস্য রায়হান উদ্দৌলাহ, মকবুল হোসেন, আব্দুর রহমান, জালাল উদ্দীন সরকার, মিনারুল , আকতার আলী, সোহাগ রানা শুভ, রাজু, লিটন, কৃষকদলের সদস্য সচিব আলমগীর, কৃষকদলল নেতা নকীর মাস্টার, ইব্রাহিম, রবিউল, শফিকুল, শফিকুল বাবু, হান্নান, মামুন, মোনারুলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31