IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> রাজনীতি >> জুলাই আগস্টের মূল মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান: মিলন

জুলাই আগস্টের মূল মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান: মিলন

ধূমকেতু প্রতিবেদক : আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া ফাউন্ডেশন রাজশাহী জেলার আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবার উপজেলার মাসকাটা দিঘী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় কাটাখালী পৌর ৪নং ওয়ার্ড মাসাকাটা দিঘী ফুটবল দল ৫-১গোলে শ্যামপুর রাকিব ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিএনপি জতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া ফাউন্ডেশন রাজশাহী জেলার সদস্য সচিব সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব এডভোকেট আফানুর রহমান রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌর সাবেক মেয়র আলহাজ শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ, যুগ্ম সদস্য সচিব নির্বাহী কমিটি ও রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন লিটন, মতিহার জোনের সহকারী পুলিশ কমিশনার সোহেল রানা, বিএনপি কাটাখালী পৌরসভার আহবায়ক আলহাজ নুরুল ইসলাম ও আদর্শ ডিগ্রী কলেজের অধ্যাপক শফিউল আযম বাবু, বিএনপি নেতা মাসুদ রানা ও মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক নাজির হোসেন নাজির।

আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু, রাবি ছাত্রদলের সাবেক যুগ্ম আহŸায়ক এডভোকেট আব্দুল আলীম রাসেল,সাবেক সাংগঠনিক সম্পাদক রাজুর আহম্মেদ মামুন, রাজশাহী কলেজ ছাত্রদলেল সাবেক দপ্তর সম্পাদক মাসুদ রানা, আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া ফাউন্ডেশন রাজশাহী মহানগর মোহাম্মদ মেহেদী হাসান, জেলা ও আহবায়ক সাইদুর রহমান।

পুরস্কার বিতরণের পুর্বে প্রধান অতিথির বক্তব্যে মিলন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ডাকে ছাত্র-জনতা রাজপথে নেমে কঠোর আন্দোলন করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে। হাসিনা এখন ভারতে রয়েছেন। সেখান থেকে নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করেন তিনি। ফ্যাসিস্ট হাসিনা তার বোনকে নিয়ে পালিয়ে গেছে। তিনি তার দলের লোকজনের কথা ভাবেনি বলেও জানান তিনি। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনুস অনেকটাই মেজর জিয়াউর রহমানের মত ক্ষমতায় এসেছেন। মেজর জিয়াকে সিপাহী-জনতা আন্দোলন করে ক্যান্টনমেন্ট থকে মুক্ত করে দেশের ভার তুলে দিয়েছিলেন। আর ইউনুস এসেছেল ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে।

মিলন আরো বলেন, সরকার যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখন জামায়াতে ইসলাম সংস্কার সংস্কার করে পাগল হয়ে গিয়েছিলো। সংস্কার কিভাবে করতে হয় বিএনপি তা জানে। কারন বিএনপির জন্মই সংস্কার করার জন্য। শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান ক্ষমতায় বসেই বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করে সংস্কার কার্যক্রম শুরু করেছিলেন বলে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলাম রাজনীতি করার সুযোগ পেয়েছিলো। এরপর বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে সংস্কার করেছেন। রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে পার্লামেন্ট সরকার করেছিলেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলাম সম্পর্কে শুধু বাংলাদেশীরা না সারা বিশ^ জানে। জামায়াত ১৯৪৭ সালে ভারতের পক্ষে, ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে, ১৯৮৬ সালে স্বৈরাচার এরশাদের পক্ষে যেয়ে নির্বাচন করে জাতীয় মোনাফেকে রাপান্তরিত হয়েছে বলে জানান তিনি। এজন্য জামায়াতকে দেখার আর কিছু নাই। এই দল সর্বদা মোনাফেক ছিলো, এখনো মোনাফেকী করে যাচ্ছে। তারা বেহেস্তের টিকিট বিক্রি করছে। এই মোনফেক দল থেকে দূরে থাকার আহবান জানান তিনি। সেইসাথে ধানের শীষে ভোট প্রদানের অনুরোধ করেন মিলন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31