ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-একাংশের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামে নিজ বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন, ৭ই নভেম্বরের চেতনা আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাব।
তিনি বলেন, ৭ই নভেম্বর হচ্ছে বাংলাদেশের ইতিহাসে জাতীয় ঐক্য ও বিপ্লবের প্রতীক। শহীদ জিয়া শুধু একজন রাষ্ট্রপতি নন, তিনি জাতিকে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে নতুন আশা ও দিকনির্দেশনা দিয়েছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা থানার সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল হোসেন, উপজেলার সাবেক সদস্য সচিব আশরাফুল দোলা, আড়ানী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র নজরুল ইসলাম,পৌর বিএনপির আহবায়ক জাহিদ হোসেন, চারঘাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুল হক মিতুল, পৌর সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জহুর, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুজ্জামান তিতাস, আড়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির হোসেন, বাউসা ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ার হোসেন পলাশ, ইউপি সাবেক সাধারণ সম্পাদক একাব মাস্টার, এবং চারঘাট- বাঘা-আড়ানী পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


