IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নাটোর-১ আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ

নাটোর-১ আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে নাটোর -১ ( লালপুর – বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনয়ন বাতিল করে ডা.ইয়াসির আরসাদ রাজনকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৮নভেম্বর) বিকেলে বিএনপির একাংশের ( রাজন সমর্থক) আয়োজনে উপজেলার লালপুর শ্রী সুন্দর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি লালপুর বাজার ও থানা মোড় প্রদক্ষিণ শেষে লালপুর ত্রিমোহিনী চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে নেতাকর্মীরা ঈশ্বরদী টু বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ডাঃ ইয়াসির আরশাদ রাজনকে মনোনয়ন দেওয়ায় দাবিতে দীর্ঘ ১ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় তারা অবৈধ মনোনয়ন মনোনয়ন মানি না মানব না, লালপুর না মাদারীপুর, লালপুর লালপুর, পুতুল ভূয়া ভূয়া বলে স্লোগান দেন।

এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, লালপুর উপজেলা যুবদলের সিনিযর যুগ্ন আহবায়ক মাইনুল হক বিপ্লব, যুগ্ম আহবায়ক এনামুল হক কালু, মজনু পাটোয়ারী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সেলিম রেজা ভূবন, সাকিবুল ইসলাম সুলভ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রায়হান কবির সুইটসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন নাটোর-১ আসনে এমন এক নেতাকে মনোনয়ন দেওয়া হোক যে নেতা বিপদে আপদে লালপুর-বাগাতিপাড়ার সকল মানুষের সুখে দুখে পাশে থাকবে।

তারা আরো জানান ডাঃ ইয়াসির আরশাদ রাজন দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন। আমরা বিগত ১৭ বছর ফ্যাসিবাদ সরকারের জুলুম নির্যাতন ও কারাবন্দীর শিকার হয়েছি। দলের তৃণমূলের সিদ্ধান্তকে উপেক্ষা করে ফারজানা শারমিন পুতুল কে মনোনয়ন দিয়েছেন। আমরা চাই মনোনয়ন পুনঃবিবেচনা করে ডাঃ ইয়াসির আরশাদ রাজনকে দেওয়ার জন্য দাবি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31