IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> এখন দেশে জনগণের নির্বাচিত সরকার জরুরী : মিলন

এখন দেশে জনগণের নির্বাচিত সরকার জরুরী : মিলন

ধূমকেতু প্রতিবেদক : দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের উন্নয়ন করতে এই মুহুর্তে জনগণের নির্বাচিত সরকার অত্যন্ত জরুরী বলে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। শনিবার বিকেলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওহাটা পৌর ৮নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে অত্র ওয়ার্ড বারইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচনী কমিটি গঠনের লক্ষে কর্মী সভায় তিনি এই কথাগুলো বলেন।

মিলন বলেন, আগামী বছরের ফেব্রুয়ারী মাসের প্রথমেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন নিয়ে একটি দল ও মহল গভীর ষড়যন্ত্র করছে। কিন্তু দেশবাসী তাদের সকল ষড়যন্ত্র রুখে দেবে। জনগণ এখন একতাবদ্ধ হয়েছে। দেশের গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অনেক ত্যাগ স্বীকার করেছেন। ওয়ান ইলেভেনের সময় তাঁকে এবং তার দুই সন্তানকে আটক করে অমানবিকভাবে নির্যাতন করা হয়। এই নির্যাতনে ছোট সন্তান আরাফাত রহমান কোকো চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। পতিত ফ্যাসিস্ট সরকার তাঁকে দেশে আসতে দেয়নি। তবে এ মাসেই তিনি দেশে আসবেন এবং নির্বাচনে অংশগ্রহন করবেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, বেগম খালেদা হচ্ছেন মাদার অব ডেমোক্রেসি। তিনি কখনো অন্যায়ের সাথে আপস করেননি। শুধু তাইনয় তিনি দেশের মানুষকে ছেড়ে বিদেশে যাননি। দীর্ঘ পৌনে ছয় বছর তিনি বিনা কারনে কারাবাস করেছেন। মিথ্যা মামলায় তাঁকে জেলে পাঠানো হয়েছিলো। বেগম জিয়া ২৩টি স্থানে জাতীয় সংসদ নির্বাচন করেছেন। কোথাও তিনি হারেননি। এবারও তিনটি সংসদীয় আসনে তিনি নির্বাচন করছেন। সেগুলো হলো ফেনি, দিনাজপুর ও বগুড়াতে। এবারেও তিনি প্রতিটিতে বিশাল ব্যবধানে জয়লাভ করবেন বলে আশাব্যাক্ত করেন তিনি।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন নওহাটা পৌর ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, নওহাটা পৌর সাবেক মেয়র ও জেলা বিএনপি’র সদস্য শেখ মকবুল হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটার, নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানসহ আরো অনেকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31