IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> রাজনীতি >> কুষ্টিয়ার ভেড়ামারায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

কুষ্টিয়ার ভেড়ামারায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না দেয়ায়,ভেড়ামারা-মিরপুর কুষ্টিয়া-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বীর মুক্তিযুদ্ধা অধ্যাপক শহিদুল ইসলামের সমর্থিত নেতাকর্মীরা।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে ৩টার সময় উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা লালন শাহ সেতু থেকে কুষ্টিয়া ত্রিমোহনি প্রায় ২০ কিলো মিটার সড়ক জুড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ভেড়ামারা ও মিরপুর উপজেলার মোট ১৯টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থিতরা ।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে কুষ্টিয়া-২ আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীকে নাম ঘোষণা করা হয়েছে, যা তৃণমূল বিএনপির কাছে মোটেই গ্রহণযোগ্য নয়।

নির্বাচনে বিএনপিকে এই আসনে জিততে হলে শহিদুল ইসলামকে মনোনয়ন দিতে হবে।

অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে যোগ্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম কে মনোনয়ন দেওয়ার দাবীতে ভেড়ামারা-মিরপুর রাজপথ শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে ওঠে। অধ্যাপক শহিদুল ইসলাম কে কুষ্টিয়া-২ আসনে প্রার্থী হিসেবে পুনর্বিবেচনার দাবি জানান বিক্ষোভকারীরা।

মানববন্ধ সমাবেশে সাবেক সংসদ সদস্য ও মনোনয়ন প্রত্যাশী শহিদুল ইসলাম বলেন, তৃণমুলের মানুষ আমাকে চাই। আপনারা কি বুঝতে পারছেন না, যে কাকে দিলে এখানে বিএনপি জিতবে, কাকে দিলে বিএনপি হারবে? এটা নিশ্চয় দল অনুভব করছে। তাই দ্রুত এই আসনে প্রার্থিতা পুনঃবিবেচনার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এ সময় বক্তারা বলেন, ভেড়ামারা-মিরপুর মিলে কুষ্টিয়া-২ আসনের পর পর তিনবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম ত্যাগী, পরীক্ষিত ও বারবার মামলা হামলায় নির্যাতিত নেতা। তার নেতৃত্বেই ভেড়ামারা-মিরপুর উপজেলা বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। অথচ তৃণমূলের মতামত অগ্রাহ্য করে মনোনয়ন দেওয়া হয়েছে একজন বিতর্কিত ব্যক্তিকে।

যদি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম কে প্রার্থী ঘোষণা না করা হয়, তবে তৃণমূল বিএনপি বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে, প্রয়োজনে ভেড়ামারা-মিরপুর তথা গোটা কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে অচল করে দেওয়া হবে।

এসময় নেতাকর্মীরা আরো বলেন, আমরা সবাই ধানের শীষকে বিজয়ী করব ইনশাল্লাহ। তবে, যাকে এই আসনে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে তাকে দিয়ে এই আসনে বিজয় লাভ করা কোনভাবেই সম্ভব নয়। তাই দ্রুত এই আসনে প্রার্থিতা পুনঃবিবেচনার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি দাউদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, সাবেক দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী।ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম, বিএনপি নেতা জানবার আলী,আবুল হোসেন, শফিকুল ইসলাম ডাবলু, আনোয়ার আজিম বাবু, গোলাম মোস্তফা,গোলাম কিবরিয়া প্রমুখ।

এ সময় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে দীর্ঘ এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

গত ৩ নভেম্বর জাতীয় সংসদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। কুষ্টিয়া-২ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যারিষ্টার সদস্য রাগীব রউফ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই দুই উপজেলার বিএনপি নেতৃবৃন্দ ও শহীদুল ইসলামের হাজার হাজার সমর্থক আন্দোলন চালিয়ে আসছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31