IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্ক
Home >> লাইফস্টাইল >> ফুলকপির রেজালা রান্না করুন ঘরোয়া স্টাইলে

ফুলকপির রেজালা রান্না করুন ঘরোয়া স্টাইলে

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বাজারে গেলেই এখন দেখা যায় টাটকা ফুলকপি। পুষ্টিগুণে ভরপুর এই সবজিটি খেতে সত্যিই অসাধারণ। ভেজে, ভাপিয়ে, ঝোল করে বা অন্যান্য সবজির সঙ্গে মিশিয়ে-বিভিন্নভাবে খাওয়া হয়।

তবে কখনো কখনো অন্য সবজির সঙ্গে না মিলিয়ে, শুধু ফুলকপি দিয়েই বানানো যায় মজাদার নানা পদ। মাঝে মাঝে স্বাদ পরিবর্তনের জন্য ফুলকপির রেজালা রান্না করা যেতে পারে, যা খাবারের তালিকায় নতুন স্বাদ ও আনন্দ যোগ করবে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে ফুলকপির রেজালা তৈরি করবেন-
উপকরণ

১. ফুলকপি ১টি (মাঝারি)
২. পেঁয়াজকুচি ১ টেবিল চামচ
৩. আদা বাটা ১ চা চামচ
৪. জিরা গুঁড়া ১ চা চামচ
৫. দুধ ১ কাপ
৬. ধনিয়া গুঁড়া ১ চা চামচ
৭. গরম মসলা গুঁড়া ১চা চামচ
৮. টকদই আধা কাপ
৯. কাজুবাদাম ১২ টি
১০. পোস্ত ১ টেবিল চামচ
১১. মরিচ গুঁড়া ২ টেবিল চামচ
১২. কিশমিশ ১০-১২টি
১৩. কেওড়াজল আধা চা চামচ
১৪. ঘি ১ টেবিল চামচ
১৫. তেল পরিমাণমতো
১৬. তেজপাতা ১ টি
১৭. চিনি স্বাদ মতো
১৮. লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি

ফুলকপি কেটে নিন এবং দুই মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন। এরপর কড়াইয়ে তেল গরম করে ফুলকপি হালকা করে ভেজে নিন। দুধে আধা ঘণ্টা কাজুবাদাম ও কিশমিশ ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। কড়াইয়ে ঘি দিয়ে তেজপাতার ফোড়ন দিন এবং পেঁয়াজকুচি ভেজে নিন।

এরপর কাজুবাদাম ছাড়া বাকি সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে টকদই যোগ করে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। ভাজা ফুলকপি দিয়ে আবার কাজুবাদামের পেস্ট দিয়ে কষিয়ে নিন। ভালোভাবে কষানো হলে পানি দিন। ফুটে উঠলে গরম মসলা যোগ করুন। এরপর ফুলকপি সেদ্ধ হলে অল্প আঁচে কিছুক্ষণ রেখে চিনি এবং কেওড়াজল দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিন। নামিয়ে গরম গরম পোলাও বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031