ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নাটোরের সিংড়ায় লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৫ টায় উপজেলার ইটালী ইউনিয়নের পাকুরিয়া এলাকায় স্থানীয় বিএনপির আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ইউসুফ আলী।
আলহাজ্ব মো. শাহাদত হোসেন সাধুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য বিশিষ্ট শিল্পপতি মো. আমিনুল ইসলাম কুহেল।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল হাসান মৃধা, পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল ওহাব, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পান্না সরকার, সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মিল্টন আলী প্রমুখ।


