IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> রাজনীতি >> তারুণ্যের সমাবেশ, জীবনমান উন্নয়নে বেকার সমস্যা দূর করবো : চাঁদ

তারুণ্যের সমাবেশ, জীবনমান উন্নয়নে বেকার সমস্যা দূর করবো : চাঁদ

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাদ বলেন, বিএনপি ক্ষমতায় এলে চকরাজাপুর ইউনিয়নকে একটি পর্যটন এলাকা তৈরি করে এলাকার বেকার সমস্যা দূর করবো। জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হবে। চকরাজাপুর ইউনিয়নে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে একথা বলেন রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ।

বৃহস্পতিবার (২০শে নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার চরাঞ্চলের চকরাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম ও ছাত্রদল নেতা সাগর শিকদারের যৌথ সঞ্চালনায় এবং রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকারের সভাপতিত্বে চকরাজাপুর ইউনিয়নে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনান্যের বক্তব্য রাখেন ,বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সাইফুল ইসলাম, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জগলু শিকদার,বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, যুবদলের সাবেক নেতা সালে াাহমেদ সালাম,শফিকুল ইসলাম শফি,মহিলা নেত্রী সোনিয়া আক্তার শাপলা , সাবেক ছাত্রনেতা শাহ জামাল ইসলাম সাজু,শিশির মন্ডল প্রমুখ।

সমাবেশে বক্তারা- ফ্যাসিস্ট সরকারের নানা অনিয়ম, শিক্ষা ব্যবস্থার সংকট, বেকারত্ব সমস্যা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, তরুনরা সব সময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সদস্য মুখলেসুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি,বাজু ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু, বিএনপির নেতা সুরুজ্জামান সুরুজ, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুলা খামারু, উপজেলা মৎস্যজীবীদলের সাধারন সম্পাদক আব্দুস সাত্তারসহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31