IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> রাজনীতি >> দুর্গাপুরে জামায়াতে ইসলামী’র নির্বাচনী সমাবেশ

দুর্গাপুরে জামায়াতে ইসলামী’র নির্বাচনী সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক,দুর্গাপুর : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী–৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনের দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় তেবিলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভিড়ে পুরো মাঠ ছিল উৎসবমুখর। ৩নং পানানগর ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক মোঃ নাঈমুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী–৫ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্বাচনী প্রস্তুতি, জাতীয় প্রেক্ষাপট এবং শান্তিপূর্ণ ভোট আয়োজনের গুরুত্ব তুলে ধরার পূর্বে বলেন—আমি দুর্গাপুরের সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। দলীয় বিবেচনা না করে এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা আমাকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দিবেন। এছাড়া তিনি তার বক্তব্যে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা আমীর মাস্টার মোঃ সাইফুল ইসলাম। তিনি তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করা, কর্মীদের সচেতন ও সক্রিয় ভূমিকা নিশ্চিত করা এবং ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার ওপর জোর দেন। সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং পানানগর ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট মোঃ ইসহাক আলী মণ্ডল। তিনি ইউনিয়ন পর্যায়ে সংগঠনের প্রস্তুতি তুলে ধরে আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। এছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন ও ৩ নং পানানগর ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ড.সেলিম রেজা খান সহ প্রমূখে। সমাবেশ শেষে বক্তারা এলাকাবাসীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভরসার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও এলাকাবাসীর উপস্থিতিতে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31