ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলায় আজ ২৪ নভেম্বর সমবার বিকালে ধানের শিষ প্রথিকে বিজয় করার লক্ষে বাকশিমইল ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ধোপাঘাটা ডিগী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি আকরাম খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুরের ধানের শীষের কান্ডারি ও এান ও পুনর্বাসন বিষয়ক সহ- সম্পাদক বিএনপির সিনিয়র নেতা শফিকুল হক মিলন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন,মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, মোহনপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান ও শাহিন আক্তার শামসুজ্জোহা, ধুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, সাবেক মেয়র আলাউদ্দীন আলো:আলোচনা সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার উপর জোর দেন।
এই আয়োজনের মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।


